Home Bibles যোহন 18:39 · বাংলা বাইবেল
যোহন 18:39 · বাংলা বাইবেল

কিন্তু তোমাদের এমন এক রীতি আছে যে, আমি নিস্তারপর্ব্বের সময়ে তোমাদের জন্য এক ব্যক্তিকে ছাড়িয়া দিই; ভাল, তোমরা কি ইচ্ছা কর যে, আমি তোমাদের জন্য যিহূদীদের রাজাকে ছাড়িয়া দিব?

Cross references

মথি 27:15

আর দেশাধ্যক্ষের এই রীতি ছিল, পর্ব্বের সময়ে তিনি জনসমূহের জন্য এমন এক জন বন্দিকে মুক্ত করিতেন, যাহাকে তাহারা চাহিত।

মথি 27:20

আর প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ লোকসমূহকে প্রবৃত্তি দিল, যেন তাহারা বারাব্বাকে চাহিয়া লয় ও যীশুকে সংহার করে।

মার্ক 15:6

পর্ব্বের সময়ে তিনি লোকদের জন্য এমন এক জন বন্দিকে মুক্ত করিতেন, যাহাকে তাহারা চাহিত।

লূক 23:16

অতএব আমি ইহাকে শাস্তি দিয়া ছাড়িয়া দিব।

লূক 23:17

(ঐ পর্ব্বসময়ে তাহাদের জন্য এক জনকে তাঁহার ছাড়িয়া দিতেই হইত।)

Interlinear

Choose Theme