তাহারা বীরগণের ন্যায় দৌড়ে, যোদ্ধাদের ন্যায় প্রাচীরে উঠে, প্রত্যেক জন আপন আপন পথে অগ্রসর হয়, আপনাদের মার্গ জটিল করে না।
Cross references
শৌল ও যোনাথন জীবনকালে প্রিয় ও মনোহর ছিলেন, তাঁহারা মরণেও বিচ্ছিন্ন হইলেন না; তাঁহারা ঈগল অপেক্ষা বেগবান ছিলেন, সিংহ অপেক্ষা বলবান ছিলেন।
সে স্থানে যোয়াব, অবীশয় ও অসাহেল নামে সরূয়ার তিন পুত্র ছিলেন, সেই অসাহেল বন্য মৃগের ন্যায় চরণে দ্রুতগামী ছিলেন।
যে কেহ যিবূষীয়দিগকে আঘাত করে, সে জলপ্রণালীতে গিয়া দায়ূদের প্রাণের ঘৃণিত খঞ্জ ও অন্ধদিগকে আঘাত করুক। এই কারণ লোকে বলে, অন্ধ ও খঞ্জেরা রহিয়াছে, সে গৃহমধ্যে প্রবেশ করিবে না।
আশেরের মধ্যে সৈন্যদলে গমনযোগ্য, সৈন্যরচনা করিতে নিপুন চল্লিশ সহস্র লোক।
সে বরের ন্যায় আপন বাসরগৃহ হইতে নির্গত হয়, বীরের ন্যায় স্বীয় পথে দৌড়িবার জন্য আমোদ করে।
পঙ্গপালদিগের রাজা নাই, তথাপি তাহারা দল বাঁধিয়া যাত্রা করে;
তিনি দূরস্থ জাতিগণের প্রতি পতাকা তুলিবেন, পৃথিবীর প্রান্তবাসীদের জন্য শিশ্ দিবেন; আর দেখ, তাহারা দ্রুতগমনে সত্বর আসিবে।
তোমরা যিরূশালেমের প্রাচীরে উঠিয়া নষ্ট কর, কিন্তু নিঃশেষে সংহার করিও না; তাহার পল্লব সকল দূর কর, কারণ সে সকল সদাপ্রভুর নয়।
তাহারা নগরের উপর লম্ফ দেয়, প্রাচীরের উপরে দৌড়ে, গৃহমধ্যে উঠে, চোরের ন্যায় গবাক্ষ দিয়া প্রবেশ করে।