Home Bibles ইয়োব 9:11 · বাংলা বাইবেল
ইয়োব 9:11 · বাংলা বাইবেল

দেখ, তিনি আমার সম্মুখ দিয়া যান, আমি তাঁহাকে দেখিতে পাই না; নিকট দিয়াও চলেন, আমি তাঁহাকে চিনিতে পারি না।

Cross references

ইয়োব 23:8

দেখ, আমি অগ্রসর হই, কিন্তু তিনি তথায় নাই, পশ্চাদ্দিকে যাই, তাঁহাকে দেখিতে পাই না;

ইয়োব 23:9

বামদিকে যাই; যখন তিনি কার্য্য করেন, কিন্তু তাঁহার দর্শন পাই না; তিনি দক্ষিণ দিকে আপনাকে গোপন করেন, আমি তাঁহাকে দেখিতে পাই না।

ইয়োব 35:14

আর আপনি বলিতেছেন, আমি তাঁহাকে দেখিতে পাই না; বিচার তাঁহার সম্মুখে, তাঁহার অপেক্ষা করুন।

গীতসংহিতা 77:19

সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল, তোমার পদচিহ্ন জানা গেল না।

১ তীমথিয় 6:16

যিনি অমরতার একমাত্র অধিকারী, অগম্য দীপ্তিনিবাসী, যাঁহাকে মনুষ্যদের মধ্যে কেহ কখনও দেখিতে পায় নাই, দেখিতে পারেও না; তাঁহারই সমাদর ও অনন্তকালস্থায়ী পরাক্রম হউক। আমেন্‌।

Interlinear

Choose Theme