তেমনি অলীকতার মাসপর্য্যায় আমার দায়াংশ, কষ্টকর রাত্রি সকল আমার জন্য নিরূপিত।
Cross references
কিন্তু তিনি আমাকে অবসন্ন করিয়াছেন; তুমি আমার সমস্ত মণ্ডলী উৎসন্ন করিয়াছ।
তিনি, আমার জন্য যাহা নিরূপিত, তাহা সফল করেন, এবং এইরূপ অনেক কর্ম্ম তাঁহার কাছে রহিয়াছে।
আহা! যদি আমি সেইরূপ থাকিতাম, যেমন পূর্ব্বকার মাসপর্য্যায়ে ছিলাম! যেমন পূর্ব্বকার দিনপর্য্যায়ে ছিলাম, যখন ঈশ্বর আমাকে চৌকি দিতেন।
আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি; প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই।
মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে; আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে।
দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তবৎ; সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্ত অসার। সেলা।
সূর্য্যের নীচে কৃত সমস্ত কার্য্য আমি দেখিয়াছি; দেখ, সে সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র।