Home Bibles ইয়োব 6:8 · বাংলা বাইবেল
ইয়োব 6:8 · বাংলা বাইবেল

আঃ! আমি যেন বাঞ্ছনীয় বিষয় পাইতে পারি, ঈশ্বর যেন আমার অপেক্ষণীয় বিষয় আমাকে দেন,

Cross references

১ রাজাবলি 19:4

কিন্তু তিনি আপনি এক দিনের পথ প্রান্তরে অগ্রসর হইয়া এক রোতম বৃক্ষের কাছে গিয়া তাহার তলে বসিলেন, এবং আপনার মৃত্যু প্রার্থনা করিলেন; কহিলেন, এই যথেষ্ট; হে সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, কেননা আপন পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নহি।

ইয়োব 3:21

তাহারা মৃত্যুর আকাঙ্ক্ষা করে, কিন্তু তাহা আইসে না, তাহারা গুপ্ত ধন অপেক্ষা তাহার সন্ধান করে।

ইয়োব 3:22

কবর পাইতে পারিলে তাহারা আহ্লাদ করে, মহানন্দে উল্লাসিত হয়।

ইয়োব 6:11

আমার বল কি যে, প্রতীক্ষা করিতে পারি, আমার পরিণাম কি যে, সহিষ্ণু হইতে পারি?

ইয়োব 10:1

আমার প্রাণ জীবনে ক্লান্ত হইয়াছে; আমি আপন দুঃখের কথা মুক্তকণ্ঠে বলিব, আমি প্রাণের তিক্ততায় কথা বলিব।

ইয়োব 17:14

যদি ক্ষয়কে বলিয়া থাকি, তুমি আমার পিতা, কীটকে বলিয়া থাকি, তুমি আমার মাতা ও ভগিনী;

গীতসংহিতা 119:81

তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়, আমি তোমার বাক্যের অপেক্ষা করি।

Interlinear

Choose Theme