ন্যায্য বাক্য কেমন প্রবল! কিন্তু তোমাদের তর্কে কি দোষ ব্যক্ত হয়?
Cross references
তোমার বাক্য পতনোম্মুখ লোককে উঠাইয়াছে, তুমি ভগ্ন হাঁটু সবল করিয়াছ।
আহা! তোমরা একেবারে নীরব হইয়া থাক, ইহাই তোমাদের প্রজ্ঞা।
বায়ুবৎ কথার কি শেষ হয়? উত্তর করিতে তোমাকে কিসে উত্তেজনা করে?
কিন্তু মুখ দ্বারা তোমাদিগকে সবল করিতাম, আমার ওষ্ঠের সান্ত্বনায় তোমাদের শান্তি হইত।
তবে কেন আমাকে অনর্থক সান্ত্বনা করিতেছ? তোমাদের উত্তরে ত কেবল অসত্য রহিয়াছে।
যদি এরূপ না হয়, কে আমাকে মিথ্যাবাদী করিবে? কে আমার কথা নিরর্থক বলিয়া দেখাইবে?
দেখ তোমরা সকলেই তাহা দেখিয়াছ, তবে কেন এমন অলীক হইয়া পড়িয়াছ?
আবার তাঁহার তিন জন বন্ধুর প্রতি তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইল, কারণ তাঁহারা উত্তর করিতে না পারিয়াও ইয়োবকে দোষী করিয়াছিলেন।
কেহ কেহ অবিবেচনার কথা বলে, খড়্গাঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।
মানুষ আপন মুখের উত্তরে আনন্দ পায়; আর যথাকালে কথিত বাক্য কেমন উত্তম।
বিজ্ঞচিত্ত বুদ্ধিমান বলিয়া আখ্যাত হয়; এবং ওষ্ঠের মাধুরী পাণ্ডিত্যের বৃদ্ধি করে।
মরণ ও জীবন জিহ্বার অধীন; যাহারা তাহা ভালবাসে, তাহারা তাহার ফল ভোগ করিবে।
উপযুক্ত সময়ে কথিত বাক্য রৌপ্যের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের তুল্য।
উপদেশক মনোহর বাক্য, এবং যাহা সরলভাবে লিখিত হইয়াছে, অর্থাৎ সত্যের বাক্য, প্রাপ্ত হইবার জন্য অনুসন্ধান করিতেন।