ইয়োব 41:5 · বাংলা বাইবেল
পক্ষীর সঙ্গে যেমন খেলা করে, তেমনি কি তার সঙ্গে খেলা করিবে? তোমার যুবতীদের জন্য কি তাহাকে বাঁধিয়া রাখিবে?
Cross references
বিচারকগণ 16:25
তাহাদের অন্তঃকরণ প্রফুল্ল হইলে তাহারা কহিল, শিম্শোনকে ডাক, সে আমাদের কাছে কৌতুক করুক। তাহাতে লোকেরা কারাগৃহ হইতে শিম্শোনকে ডাকিয়া আনিল, আর তিনি তাহাদের সম্মুখে কৌতুক করিতে লাগিলেন। তাহারা স্তম্ভ সকলের মধ্যে তাঁহাকে দাঁড় করাইয়াছিল।
ইয়োব 28:11
সে নদীর জলক্ষরণ বন্ধ করে, যাহা গুপ্ত আছে, তাহা সে দীপ্তিতে আনে।
ইয়োব 39:10
তুমি কি যোতে গবয়কে সীতায় বাঁধিতে পার? সে কি তোমার পশ্চাতে পশ্চাতে তলভূমিতে মই দিবে?