Home Bibles ইয়োব 40:19 · বাংলা বাইবেল
ইয়োব 40:19 · বাংলা বাইবেল

ঈশ্বরের কার্য্যের মধ্যে সে অগ্রগণ্য; তাহার নির্ম্মাতা তাহাকে খড়্‌গ দিয়াছেন।

Cross references

ইয়োব 26:13

তাঁহার শ্বাসে আকাশ পরিষ্কার হয়; তাঁহারই স্তম্ভ পলায়মান নাগকে বিদ্ধ করিয়াছে।

ইয়োব 41:33

পৃথিবীতে তাহার তুল্য কিছুই নাই; তাহাকে নির্ভীক করিয়া নির্ম্মাণ করা হইয়াছে।

গীতসংহিতা 7:12

মানুষ যদি না ফিরে, তবে তিনি আপন খড়্‌গে শান দিবেন; তিনি নিজ ধনুকে চাড়া দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন।

গীতসংহিতা 104:24

হে সদাপ্রভু, তোমার নির্ম্মিত বস্তু কেমন বহুবিধ! তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নির্ম্মাণ করিয়াছ; পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ।

যিশাইয় 27:1

সেই দিন সদাপ্রভু আপনার নিদারুণ, বৃহৎ ও সতেজ খড়্‌গ দ্বারা পলায়মান নাগ লিবিয়াথনকে, হাঁ, বক্র নাগ লিবিয়াথনকে প্রতিফল দিবেন, এবং সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর নষ্ট করিবেন।

Interlinear

Choose Theme