Home Bibles ইয়োব 38:35 · বাংলা বাইবেল
ইয়োব 38:35 · বাংলা বাইবেল

তুমি কি বিদ্যুৎসমূহ পাঠাইলে তাহারা যাইবে? তোমাকে কি বলিবে, এই যে আমরা?

Cross references

যাত্রাপুস্তক 9:23

পরে মোশি আপন যষ্টি আকাশের দিকে বিস্তার করিলে সদাপ্রভু মেঘগর্জ্জন করাইলেন, ও শিলাবৃষ্টি বর্ষাইলেন, এবং অগ্নি ভূমির উপরে বেগে আসিয়া পড়িল; এইরূপে সদাপ্রভু মিসর দেশে শিলাবৃষ্টি বর্ষাইলেন।

যাত্রাপুস্তক 9:29

তখন মোশি তাঁহাকে কহিলেন, আমি নগর হইতে বাহিরে গিয়াই সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিব, তাহাতে মেঘগর্জ্জন নিবৃত্ত হইবে ও শিলাবৃষ্টি আর হইবে না, যেন আপনি জানিতে পারেন যে, পৃথিবী সদাপ্রভুরই।

লেবীয় 10:2

তাহাতে সদাপ্রভুর সম্মুখ হইতে অগ্নি নির্গত হইয়া তাহাদিগকে গ্রাস করিল, তাহারা সদাপ্রভুর সম্মুখে প্রাণত্যাগ করিল।

গণনা 11:1

আর লোকেরা বচসাকারীদের মত সদাপ্রভুর কর্ণগোচরে মন্দ কথা কহিতে লাগিল; আর সদাপ্রভু তাহা শুনিলেন, ও তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইয়া উঠিল; তাহাতে তাহাদের মধ্যে সদাপ্রভুর অগ্নি জ্বলিয়া উঠিয়া শিবিরের প্রান্তভাগ গ্রাস করিতে লাগিল।

গণনা 16:35

আর সদাপ্রভু হইতে অগ্নি নির্গত হইয়া যাহারা ধূপ নিবেদন করিয়াছিল, সেই দুই শত পঞ্চাশ জন লোককে গ্রাস করিল।

১ শমূয়েল 22:12

তখন শৌল কহিলেন, হে অহীটূবের পুত্র, শুন। তিনি উত্তর করিলেন, হে আমার প্রভু, দেখুন, এই আমি।

২ রাজাবলি 1:10

এলিয় সেই পঞ্চাশৎপতিকে উত্তর করিলেন, যদি আমি ঈশ্বরের লোক হই, তবে আকাশ হইতে অগ্নি নামিয়া তোমাকে ও তোমার পঞ্চাশ জন লোককে গ্রাস করুক। তখন আকাশ হইতে অগ্নি নামিয়া তাহাকে ও তাহার পঞ্চাশ জন লোককে গ্রাস করিল।

২ রাজাবলি 1:14

দেখুন, আকাশ হইতে অগ্নি নামিয়া পূর্ব্বাগত দুই সেনাপতিকে ও তাহাদের পঞ্চাশ পঞ্চাশ জনকে গ্রাস করিয়াছে; কিন্তু এখন আমার প্রাণ আপনার দৃষ্টিতে বহুমূল্য হউক।

ইয়োব 36:32

তিনি আপন অঞ্জলি বিদ্যুতে পূর্ণ করেন, তাহাকে লক্ষ্য বিঁধিবার আজ্ঞা দেন।

ইয়োব 37:3

তিনি সমস্ত আকাশের নীচে তাহা পাঠান, পৃথিবীর অন্ত পর্য্যন্ত আপন বিদ্যুৎ চালান।

যিশাইয় 6:8

পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম; তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও।

যিশাইয় 65:1

যাহারা জিজ্ঞাসা করে নাই, আমি তাহাদিগকে আমার অনুসন্ধান করিতে দিয়াছি; যাহারা আমার অন্বেষণ করে নাই, আমি তাহাদিগকে আমার উদ্দেশ পাইতে দিয়াছি; যে জাতি আমার নামে আখ্যাত হয় নাই, তাহাকে আমি কহিলাম, “দেখ, এই আমি, দেখ এই আমি।”

প্রকাশিত বাক্য 11:5

আর যদি কেহ তাঁহাদের হানি করিতে চায়, তবে তাঁহাদের মুখ হইতে অগ্নি বাহির হইয়া তাঁহাদের শত্রুগণকে গ্রাস করে; যদি কেহ তাঁহাদের হানি করিতে চায়, তবে সেইরূপে তাহাকে হত হইতে হইবে।

Interlinear

Choose Theme