Cross references
ইয়োব 28:24
কেননা তিনি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত দেখেন, সমস্ত আকাশমণ্ডলের অধঃস্থানে তাঁহার দৃষ্টি যায়।
গীতসংহিতা 74:17
তুমিই পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করিয়াছ; তুমিই গ্রীষ্মকাল ও শীতকাল করিয়াছ।
গীতসংহিতা 89:11
আকাশমণ্ডল তোমার, পৃথিবীও তোমার; জগৎ ও তাহার সমস্ত বস্তু তোমারই সংস্থাপিত।
যিশাইয় 40:28
তুমি কি শুন নাই? অনাদি অনন্ত ঈশ্বর, সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্ত্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না; তাঁহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না।
যিরমিয় 31:37
সদাপ্রভু এই কথা কহেন, যদি ঊর্দ্ধে আকাশমণ্ডল পরিমাণ করা যায়, নিম্নে পৃথিবীর মূল যদি অনুসন্ধান করিয়া পাওয়া যায়, তবে আমিও তাহাদের কৃত সকল ক্রিয়া প্রযুক্ত ইস্রায়েলের সমস্ত বংশকে দূর করিব, ইহা সদাপ্রভু বলেন।
প্রকাশিত বাক্য 20:9
তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটী ঘেরিল; তখন “স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল।”