Home Bibles ইয়োব 37:9 · বাংলা বাইবেল
ইয়োব 37:9 · বাংলা বাইবেল

[দক্ষিণস্থ] কক্ষ হইতে ঝটিকা আইসে, উত্তর হইতে শীত আইসে।

Cross references

ইয়োব 9:9

তিনি সপ্তর্ষি, মৃগশীর্ষ ও কৃত্তিকার, এবং দক্ষিণস্থ কক্ষ সকলের নির্ম্মাণকর্ত্তা।

ইয়োব 38:1

পরে সদাপ্রভু ঘূর্ণবায়ুর মধ্য হইতে ইয়োবকে উত্তর দিয়া কহিলেন,

গীতসংহিতা 104:3

তিনি জলে আপন উপরিস্থ কক্ষের কড়িকাষ্ঠ স্থাপন করিয়াছেন, তিনি মেঘকে আপনার রথ করিয়া থাকেন, বায়ুপক্ষের উপরে গমনাগমন করেন।

গীতসংহিতা 147:17

তিনি খণ্ড খণ্ড করিয়া আপন হিমানী পাঠান; তাঁহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে?

হিতোপদেশ 25:23

উত্তরীয় বায়ু বৃষ্টির উৎপাদক, তেমনি কর্ণেজপ জিহ্বা ক্রোধদৃষ্টির উৎপাদক।

যিশাইয় 21:1

দক্ষিণাঞ্চলে যেমন ঝটিকা মহাবেগে চলে, তেমনি প্রান্তর হইতে, ভয়ঙ্কর দেশ হইতে, [বিপদ] আসিতেছে।

জখরিয় 9:14

আর সদাপ্রভু তাহাদের ঊর্দ্ধে দর্শন দিবেন, ও তাঁহার বাণ বিদ্যুতের ন্যায় নির্গত হইবে; এবং প্রভু সদাপ্রভু তূরী বাজাইবেন, আর দক্ষিণের ঘূর্ণ্যবায়ু সহকারে গমন করিবেন।

Interlinear

Choose Theme