তাহার নিনাদ তাঁহার পরিচয় দেয়, পশুপাল সকলও তাঁহার আগমন জানায়।
Cross references
সদাপ্রভু আকাশ হইতে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন।
পরে এলিয় আহাবকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া ভোজন পান করুন, কেননা ভারী বৃষ্টির শব্দ হইতেছে।
মেঘমালার বিস্তারণ কেহ কি বুঝিতে পারে? তাঁহার চন্দ্রাতপের গর্জ্জন কে বুঝে?
শুন শুন, ঐ তাঁহার রবের নির্ঘোষ, ঐ তাঁহার মুখ হইতে নির্গত স্বর।
জলের উপরে সদাপ্রভুর রব; গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন, সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান।
দেশে বৃষ্টি না হওয়াতে ভূমি নিরাশ হইয়াছে বলিয়া কৃষকেরা লজ্জা পাইয়া আপন আপন মস্তক ঢাকিয়া রাখে।
পশুগণ কেমন কোঁকাইতেছে! বৃষপাল ব্যাকুল হইতেছে, কেননা তাহাদের চরাণীস্থান নাই; মেষপালও দণ্ডভোগ করিতেছে।
হে ক্ষেত্রের পশুগণ, ভয় করিও না, কেননা প্রান্তরস্থ চরাণীস্থান তৃণভূষিত হইতেছে, বৃক্ষ ফলবান্ হইতেছে, ডুমুরবৃক্ষ ও দ্রাক্ষালতা আপন আপন বল প্রদান করিতেছে।