Home Bibles ইয়োব 34:13 · বাংলা বাইবেল
ইয়োব 34:13 · বাংলা বাইবেল

পৃথিবীর কর্ত্তৃত্বভার তাঁহাকে কে দিল? সমস্ত জগৎ [তাঁহাকে] কে সমর্পণ করিল?

Cross references

১ ইতিহাস 29:11

হে সদাপ্রভু, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই; কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে, সকলই তোমার; হে সদাপ্রভু, রাজ্য তোমারই, এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত।

ইয়োব 36:23

কে তাঁহার গন্তব্য পথ নিরূপণ করিয়াছে? কে বলিতে পারে, তুমি অন্যায় করিয়াছ?

ইয়োব 38:4

যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি, তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে, তবে বল,

ইয়োব 40:8

তুমি কি সত্যই আমার বিচার অগ্রাহ্য করিবে? নিজে ধার্ম্মিক হইবার জন্য আমাকে দোষী করিবে?

গীতসংহিতা 24:1

পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই; জগৎ ও তন্নিবাসিগণ তাঁহার।

হিতোপদেশ 8:23

আমি স্থাপিত হইয়াছি অনাদি কালাবধি, আদি অবধি, পৃথিবীর উদ্ভবের পূর্ব্বাবধি।

যিশাইয় 40:13

কে সদাপ্রভুর আত্মার পরিমাণ করিয়াছে? কিম্বা তাঁহার মন্ত্রী হইয়া তাঁহাকে শিক্ষা দিয়াছে?

দানিয়েল 4:35

আর পৃথিবীনিবাসিগণ সকলে অবস্তুবৎ গণ্য; তিনি স্বর্গীয় বাহিনীর ও পৃথিবীনিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য্য করেন; এবং এমন কেহ নাই যে, তাঁহার হস্ত থামাইয়া দিবে, কিম্বা তাঁহাকে বলিবে, তুমি কি করিতেছ?

রোমীয় 11:34

কেননা প্রভুর মন কে জানিয়াছে? “তাঁহার মন্ত্রীই বা কে হইয়াছে?”

Interlinear

Choose Theme