Home Bibles ইয়োব 33:16 · বাংলা বাইবেল
ইয়োব 33:16 · বাংলা বাইবেল

তখন তিনি মনুষ্যদের কর্ণ খুলিয়া দেন, তাহাদের শিক্ষা মুদ্রাঙ্কিত করেন,

Cross references

২ শমূয়েল 7:27

হে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমিই আপন দাসের কাছে প্রকাশ করিয়াছ, বলিয়াছ, ‘আমি তোমার জন্য এক কুল নির্ম্মাণ করিব,’ এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল।

নেহেমিয়া 9:38

এই সকল ঘটিলেও আমরা নিশ্চিত নিয়ম করিয়া লিখিতেছি; এবং আমাদের অধ্যক্ষগণ, আমাদের লেবীয়েরা ও আমাদের যাজকগণ তাহাতে মুদ্রাঙ্ক দিতেছে।

ইয়োব 36:10

তিনি উপদেশের প্রতি তাহাদের কর্ণ খুলিয়া দেন, তাহাদিগকে অধর্ম্ম হইতে ফিরিতে আজ্ঞা দেন।

ইয়োব 36:15

তিনি দুঃখীকে দুঃখ দ্বারা উদ্ধার করেন, তিনি উপদ্রবে তাহাদের কর্ণ খুলিয়া দেন।

গীতসংহিতা 40:6

বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ, তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ; তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই;

যিশাইয় 6:10

তুমি এই জাতির অন্তঃকরণ স্থূল কর, ইহাদের কর্ণ ভারী কর, ও ইহাদের চক্ষু বন্ধ করিয়া দেও, পাছে তাহারা চক্ষে দেখে, কর্ণে শুনে, অন্তঃকরণে বুঝে, এবং ফিরিয়া আইসে, ও সুস্থ হয়।

যিশাইয় 48:8

তুমি ত শুন নাই, জ্ঞাতও হও নাই, এবং পূর্ব্ব হইতে তোমার কর্ণ খোলাও হয় নাই; কেননা আমি জানিয়াছিলাম, তুমি নিতান্ত বিশ্বাসঘাতক ও গর্ভ হইতে অধর্ম্মাচারী বলিয়া আখ্যাত।

যিশাইয় 50:5

প্রভু সদাপ্রভু আমার কর্ণ খুলিয়াছেন, এবং আমি বিরুদ্ধাচারী হই নাই, পারঙ্মুখ হই নাই।

লূক 24:45

তখন তিনি তাঁহাদের বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন, যেন তাঁহারা শাস্ত্র বুঝিতে পারেন;

প্রেরিতদের কার্য 16:14

আর থুয়াতীরা নগরের লুদিয়া নাম্নী একটী ঈশ্বর-ভক্ত স্ত্রীলোক, যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন, আমাদের কথা শুনিতেছিলেন; আর প্রভু তাঁহার হৃদয় খুলিয়া দিলেন, যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন।

রোমীয় 15:28

অতএব সেই কর্ম্ম সম্পন্ন করিবার এবং মুদ্রাঙ্ক দিয়া সেই ফল তাহাদিগকে দিবার পর, আমি তোমাদের নিকট দিয়া স্পেন দেশে গমন করিব।

Interlinear

Choose Theme