ইয়োব 30:7 · বাংলা বাইবেল
তাহারা ঝোপের মধ্যে থাকিয়া হ্রেষারব করে, গোক্ষুরবনে একত্রীভূত হয়।
Cross references
আদিপুস্তক 16:12
আর সে বনগর্দ্দভস্বরূপ মনুষ্য হইবে; তাহার হস্ত সকলের বিরুদ্ধ ও সকলের হস্ত তাহার বিরুদ্ধ হইবে; সে তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতি করিবে।
ইয়োব 6:5
বনগর্দ্দভ ঘাস পাইলে কি চীৎকার করে? গোরু জাব পাইলে কি রব করে?
ইয়োব 11:12
কিন্তু নিঃসার মনুষ্য জ্ঞানবিহীন, সে জন্মাবধি বনগর্দ্দভের শাবকের তুল্য।