Home Bibles ইয়োব 3:13 · বাংলা বাইবেল
ইয়োব 3:13 · বাংলা বাইবেল

তাহা হইলে এখন শয়ন করিয়া বিশ্রাম করিতাম, নিদ্রিত হইতাম, শান্তি পাইতাম,;

Cross references

ইয়োব 7:8

আমার দর্শনকারীর চক্ষু আর আমাকে দেখিবে না; আমার প্রতি তোমার দৃষ্টি পড়িবে, কিন্তু আমি অনুদ্দিষ্ট হইব।

ইয়োব 7:21

তুমি আমার অধর্ম্ম ক্ষমা কর না কেন? আমার অপরাধ দূর কর না কেন? আমি ত এক্ষণে ধূলিতে শয়ন করিব, তুমি সযত্নে আমার অন্বেষণ করিবে, কিন্তু আমি অনুদ্দিষ্ট হইব।

ইয়োব 10:22

সেই দেশ ঘোর অন্ধকার, তিমিরময়, তাহা মৃত্যুচ্ছায়াব্যাপ্ত, পারিপাট্য-বিহীন, তথায় দীপ্তি অন্ধকারের সমান।

ইয়োব 14:10

কিন্তু মানুষ মরিলে ক্ষয় পায়; মনুষ্য প্রাণত্যাগ করিয়া কোথায় থাকে?

ইয়োব 14:12

তদ্রূপ মনুষ্য শয়ন করিলে আর উঠে না, যাবৎ আকাশ লুপ্ত না হয়, সে জাগিবে না, নিদ্রা হইতে জাগরিত হইবে না।

ইয়োব 17:13

যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি,

ইয়োব 19:27

আমি তাঁহাকে আপনার সপক্ষ দেখিব, আমারই চক্ষু দেখিবে, অন্যে নয়। বক্ষোমধ্যে আমার হৃদয় ক্ষীণ হইতেছে।

ইয়োব 21:13

তাহারা সুখে আপনাদের আয়ু যাপন করে। পরে এক নিমিষের মধ্যে পাতালে নামে।

ইয়োব 21:23

কেহ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে, সর্ব্ববিধ বিশ্রাম ও শান্তি থাকিতে মরে।

উপদেশক 6:3

কোন ব্যক্তি যদি এক শত পুত্রের জন্ম দিয়া অনেক বৎসর বাঁচিয়া দীর্ঘজীবী হয়, কিন্তু তাহার প্রাণ যদি মঙ্গলে তৃপ্ত না হয়, এবং তাহার কবরও যদি না হয়, তবে আমি বলি, তাহা হইতে বরং গর্ভস্রাবও ভাল।

উপদেশক 9:10

তোমার হস্ত যে কোন কার্য্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা কর; কেননা তুমি যে স্থানে যাইতেছ, সেই পাতালে কোন কার্য্য কি সঙ্কল্প, কি বিদ্যা কি প্রজ্ঞা, কিছুই নাই।

Interlinear

Choose Theme