আমি ঈশ্বরের হস্তের বিষয়ে তোমাদিগকে উপদেশ দিব, সর্ব্বশক্তিমানের নিকটে যাহা আছে, তাহা গোপনে রাখিব না।
Cross references
দেখ, আমার ঈশ্বর সদাপ্রভু আমাকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, আমি তোমাদিগকে সেইরূপ বিধি ও শাসন শিক্ষা দিয়াছি; যেন, তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশের মধ্যে তদনুসারে ব্যবহার কর।
দেখ, তুমি অনেককে শিক্ষা দিয়াছ, তুমি দুর্ব্বল হস্ত সবল করিয়াছ।
তবু তখনও আমার সান্ত্বনা থাকিবে, নির্ম্মম যাতনায়ও আমি উল্লাস করিব, কারণ আমি পবিত্রতমের বাক্য সকল অস্বীকার করি নাই।
তুমি কি অনুসন্ধান দ্বারা ঈশ্বরকে পাইতে পার? সর্ব্বশক্তিমানের সম্পূর্ণ তত্ত্ব পাইতে পার?
কিন্তু মানুষের মধ্যে আত্মা আছে, সর্ব্বশক্তিমানের নিঃশ্বাস তাহাদিগকে বিবেচক করে।
হে ঈশ্বর, তুমি বাল্যকালাবধি আমাকে শিক্ষা দিয়া আসিতেছ; আর এ পর্য্যন্ত আমি তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল প্রচার করিতেছি।
কারণ সদাপ্রভু বলবান হস্ত অর্পণপূর্ব্বক আমাকে এই কথা কহিলেন, এবং আমাকে বলিয়া দিলেন যে, এই লোকদের পথে গমন করা আমার অকর্ত্তব্য;
কোন হিতকথা গোপন না করিয়া তোমাদিগকে সকলই জানাইতে, এবং সাধারণ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে, সঙ্কুচিত হই নাই;