কিন্তু দেশ বলবান লোকেরই অধিকার ছিল, সম্মানের পাত্রই তাহাতে বাস করিত।
Cross references
পরে তাহার নগরস্থ লোকেরা, নগরবাসী প্রাচীন ও প্রধানবর্গ, ঈষেবলের প্রেরিত আজ্ঞানুসারে, তাহার প্রেরিত পত্রের লিখনানুসারে, কর্ম্ম করিল।
তোমরা কি তাঁহার মুখাপেক্ষা করিবে? ঈশ্বরের পক্ষে কি বিবাদ করিবে?
আমি নগরের দিকে গিয়া পুরদ্বারে উঠিতাম, চকে আমার আসন প্রস্তুত করিতাম,
আমি কি মহৎ জনসমাজকে ভয় করিতাম? গোষ্ঠীদিগের তুচ্ছতায় কি উদ্বিগ্ন হইতাম? তাই কি চুপ করিতাম, দ্বারের বাহিরে যাইতাম না?
দুষ্টগণ চারিদিকে বিহার করে, যখন মনুষ্য-সন্তানদের মধ্যে অধমতা উচ্চীকৃত হয়।
পঞ্চাশৎপতি, সম্ভ্রান্ত লোক, মন্ত্রী, নিপুণ শিল্পী ও বশীকরণে জ্ঞানী, [এই সকলে দূরীকৃত হইবে]।
প্রাচীন ও সম্মানিত লোক সেই মস্তক, এবং মিথ্যাশিক্ষা-দায়ী ভাববাদী সেই পুচ্ছ।
যাহা মন্দ, তাহা সযত্নে করিবার জন্য তাহাদের উভয় হস্ত ব্যতিব্যস্ত; অধ্যক্ষ অর্থ চাহে, বিচারকর্ত্তা উপহার গ্রহণে প্রস্তুত; এবং বড় মানুষ আপন প্রাণের দুষ্টতা মুখে ব্যক্ত করে; তাহারা তাহা জালবৎ বুনে।