Home Bibles ☰ Books ইয়োব 22:19 · বাংলা বাইবেল
ইয়োব 22:19 · বাংলা বাইবেল

ইহা দেখিয়া ধার্ম্মিকগণ আনন্দ করে, নির্দ্দোষ লোকে উহাদিগকে ঠাট্টা করিয়া বলে,

Cross references

ইয়োব 9:23

কশা যদি হঠাৎ [মনুষ্যকে] মারিয়া ফেলে, তিনি নির্দ্দোষের পরীক্ষার হাস্য করিবেন।

গীতসংহিতা 48:11

সিয়োন পর্ব্বত আনন্দ করুক, যিহূদার কন্যারা উল্লাসিত হউক, তোমার শাসননিচয়ের জন্য।

গীতসংহিতা 52:6

ধার্ম্মিকেরা তাহা দেখিয়া ভীত হইবে, আর তাহার বিষয়ে উপহাস করিয়া বলিবে,

গীতসংহিতা 58:10

ধার্ম্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জ্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;

গীতসংহিতা 97:8

সিয়োন শুনিয়া আনন্দিত হইল, যিহূদার কন্যাগণ উল্লাসিত হইল, হে সদাপ্রভু, তোমার শাসনসমূহের জন্য।

গীতসংহিতা 107:42

তাহা দেখিয়া সরল লোকে আনন্দিত হয়, আর সমস্ত দুষ্টতা আপন মুখ রুদ্ধ করে।

হিতোপদেশ 11:10

ধার্ম্মিকদের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়; দুষ্টদের বিনাশ হইলে আনন্দগান হয়।

প্রকাশিত বাক্য 18:20

হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদিগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতীকার করিয়াছেন।

প্রকাশিত বাক্য 19:1

এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে—হাল্লিলূয়া, পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই;

Interlinear

Choose Theme