Home Bibles ইয়োব 21:5 · বাংলা বাইবেল
ইয়োব 21:5 · বাংলা বাইবেল

তোমরা আমার প্রতি নিরীক্ষণ কর, স্তব্ধ হও, তোমাদের মুখে হাত দেও।

Cross references

বিচারকগণ 18:19

তাহারা উত্তর করিল, চুপ কর, মুখে হাত দিয়া আমাদের সঙ্গে সঙ্গে চল, এবং আমাদের পিতা ও পুরোহিত হও। তোমার পক্ষে কোনটা ভাল, এক জনের কুলের পুরোহিত হওয়া, না ইস্রায়েলের এক বংশের ও গোষ্ঠীর পুরোহিত হওয়া?

ইয়োব 2:12

পরে তাঁহারা দূর হইতে চক্ষু তুলিয়া দেখিলেন, কিন্তু তাঁহাকে চিনিতে পারিলেন না, তাহাতে তাঁহারা উচ্চৈঃস্বরে রোদন করিলেন, এবং প্রত্যেকে আপন আপন বস্ত্র ছিঁড়িয়া আপন আপন মস্তকের উপরে আকাশের দিকে ধূলা ছড়াইতে লাগিলেন।

ইয়োব 17:8

ইহাতে সরলাচারীরা মচৎকৃত হইবে, পামরের বিরুদ্ধে নির্দ্দোষ উত্তেজিত হইয়া উঠিবে।

ইয়োব 19:20

আমার চর্ম্মে ও মাংসে অস্থি সংলগ্ন হইয়াছে, আমি দন্তের চর্ম্মাবশিষ্ট হইয়া বাঁচিয়া আছি।

ইয়োব 29:9

অধ্যক্ষগণ বাক্য কথন হইতে নিবৃত্ত হইতেন, আপন আপন মুখে হাত দিয়া থাকিতেন;

ইয়োব 40:4

দেখ, আমি অকিঞ্চন; তোমাকে কি উত্তর দিব? আমি নিজ মুখে হাত দিই।

গীতসংহিতা 39:9

আমি বোবা হইলাম, মুখ খুলিলাম না, কেননা তুমিই ইহা করিয়াছ।

হিতোপদেশ 30:32

তুমি যদি আপনার বড়াই করিয়া মূর্খের কর্ম্ম করিয়া থাক, কিম্বা যদি কুসঙ্কল্প করিয়া থাক, তবে তোমার মুখে হাত দেও।

আমোস 5:13

এই জন্য এমন সময়ে বুদ্ধিমান লোক চুপ করিয়া থাকে, কেননা এ দুঃসময়।

মীখা 7:16

জাতিগণ দেখিয়া আপনাদের সমস্ত পরাক্রমের বিষয়ে লজ্জিত হইবে; তাহারা মুখে হস্ত দিবে, ও তাহাদের কর্ণ বধির হইবে।

রোমীয় 11:33

আহা! ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ! তাঁহার বিচার সকল কেমন বোধাতীত! তাঁহার পথ সকল কেমন অননুসন্ধেয়!

Interlinear

Choose Theme