Home Bibles ইয়োব 21:12 · বাংলা বাইবেল
ইয়োব 21:12 · বাংলা বাইবেল

তাহারা তবল ও বীণা বাদ্য করে, বংশীর ধ্বনি শুনিলে আমোদ করে।

Cross references

আদিপুস্তক 4:21

সে বীণা ও বংশীধারী সকলের আদিপুরুষ ছিল।

আদিপুস্তক 31:27

তুমি আমাকে বঞ্চনা করিয়া কেন গোপনে পলাইলে? কেন আমাকে সংবাদ দিলে না? দিলে আমি তোমাকে আহলাদ ও গান এবং তবলের ও বীণার বাদ্য পুরঃসর বিদায় করিতাম।

গীতসংহিতা 150:4

তবল ও নৃত্যযোগে তাঁহার প্রশংসা কর; তারযুক্ত যন্ত্রে ও বংশীতে তাঁহার প্রশংসা কর;

যিশাইয় 5:12

বীণা ও নেবল, তবল ও বাঁশী ও দ্রাক্ষারস, এই সকল তাহাদের ভোজে বিদ্যমান; কিন্তু তাহারা সদাপ্রভুর কার্য্য নেহারে না, তাঁহার হস্তের ক্রিয়া দেখিল না।

যিশাইয় 22:13

কিন্তু দেখ, আমোদ প্রমোদ, বলদ ঘাতন ও মেষ হনন, মাংস ভক্ষণ ও দ্রাক্ষারস পান। ‘আইস, আমরা ভোজন-পান করি, কেননা কল্য মরিব।’

আমোস 6:4

তাহারা হস্তিদন্তের শয্যায় শয়ন করে, খট্টার উপরে আপন আপন গাত্র লম্বা করে, এবং পালের মধ্য হইতে মেষশাবকদিগকে, ও গোষ্ঠের মধ্য হইতে গোবৎসদিগকে আনিয়া ভোজন করে;

Interlinear

Choose Theme