ইয়োব 20:4 · বাংলা বাইবেল
তুমি কি ইহা জান না যে, কালের আরম্ভাবধি, পৃথিবীতে মনুষ্যের স্থাপনাবধি,
Cross references
আদিপুস্তক 1:28
পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন; ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত কর, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষিগণের উপরে, এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্ত্তৃত্ব কর।
আদিপুস্তক 9:1
পরে ঈশ্বর নোহকে ও তাঁহার পুত্রগণকে এই আশীর্ব্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ কর।
ইয়োব 8:8
বিনয় করি, তুমি পূর্ব্বকালীন লোককে জিজ্ঞাসা কর, তাহাদের পিতৃগণের অনুসন্ধান-ফলে মনোযোগ কর।
ইয়োব 15:10
পক্বকেশ ও বৃদ্ধেরা আমাদের মধ্যে আছেন, তাঁহারা তোমার পিতা হইতেও বৃদ্ধ।
ইয়োব 32:7
আমি কহিলাম, বয়সই কথা বলুক, বৎসরের বাহুল্যই প্রজ্ঞা শিক্ষা দিউক।
গীতসংহিতা 115:16
স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু তিনি পৃথিবী মনুষ্য-সন্তানদিগকে দিয়াছেন।