Home Bibles ☰ Books ইয়োব 20:29 · বাংলা বাইবেল
ইয়োব 20:29 · বাংলা বাইবেল

ইহাই ঈশ্বর হইতে দুষ্ট মনুষ্যের লভ্য অংশ, ইহাই ঈশ্বর নিরূপিত তাহার অধিকার।

Cross references

দ্বিতীয় বিবরণ 29:20

সদাপ্রভু তাহাকে ক্ষমা করিতে সম্মত হইবেন না, কিন্তু সেই মনুষ্যের উপরে তখন সদাপ্রভুর ক্রোধ ও তাঁহার অন্তর্জ্বালা প্রধূমিত হইবে, এবং এই পুস্তকে লিখিত সমস্ত শাপ তাহার উপরে শুইয়া থাকিবে, এবং সদাপ্রভু আকাশমণ্ডলের নীচে হইতে তাহার নাম লোপ করিবেন।

ইয়োব 18:21

সত্যই, অন্যায়ীদের বসতি এই রূপ; যে ঈশ্বরকে জানে না, তাহার এই দশা।

ইয়োব 22:20

“ সত্যই আমাদের বিপক্ষগণ বিনষ্ট হইয়াছে, অগ্নি উহাদের অবশেষ গ্রাস করিয়াছে।”

ইয়োব 27:13

দুষ্ট লোক ঈশ্বর হইতে এই ভাগ্য পায়, সর্ব্বশক্তিমান্‌ হইতে দুর্দ্দান্তেরা এই অধিকার লাভ করে।

ইয়োব 31:2

ঊর্দ্ধবাসী ঈশ্বর হইতে কি প্রকার ভাগ্যপ্রাপ্তি হয়? উপরিস্থ সর্ব্বশক্তিমান্‌ হইতে কি অধিকার প্রাপ্তি হয়?

গীতসংহিতা 11:5

সদাপ্রভু ধার্ম্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাঁহার প্রাণের ঘৃণাস্পদ।

যিরমিয় 13:25

ইহাই তোমার নির্দ্দিষ্ট অধিকার, আমা দ্বারা নিরূপিত তোমার অংশ, এই কথা সদাপ্রভু কহেন; যেহেতু তুমি আমাকে ভুলিয়া গিয়াছ, এবং মিথ্যাতে বিশ্বাস করিয়াছ।

বিলাপগাথা 3:38

পরাৎপরের মুখ হইতে কি বিপদ ও সম্পদ দুই বাহির হয় না?

মথি 24:51

আর তাহাকে দ্বিখণ্ড করিয়া কপটীদের মধ্যে তাহার অংশ নিরূপণ করিবেন; সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে।

Interlinear

Choose Theme