Home Bibles ইয়োব 2:11 · বাংলা বাইবেল
ইয়োব 2:11 · বাংলা বাইবেল

পরে ইয়োবের প্রতি ঘটিত ঐ সকল বিপদের কথা তাঁহার তিন জন মিত্রের কর্ণগোচর হইলে তাঁহারা প্রত্যেকে আপন আপন স্থান হইতে আসিলেন; তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর একপরামর্শ হইয়া তাঁহার সহিত শোক ও তাঁহাকে সান্ত্বনা করিবার জন্য তাঁহার নিকটে আগমন করিতে স্থির করিলেন।

Cross references

আদিপুস্তক 25:2

তিনি তাঁহার জন্য সিম্রণ, যক্‌ষণ, মদান, মিদিয়ন, যিশ্‌বক ও শূহ, এই সকলকে প্রসব করিলেন।

আদিপুস্তক 36:11

আর ইলীফসের পুত্র তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস।

আদিপুস্তক 36:15

এষৌর সন্তানদের দলপতিগণ এই। এষৌর জ্যেষ্ঠ পুত্র যে ইলীফস, তাহার পুত্র দলপতি তৈমন, দলপতি ওমার, দলপতি সফো,

আদিপুস্তক 36:34

আর যোবব মরিলে পর তৈমন দেশীয় হূশম তাঁহার পদে রাজত্ব করেন।

আদিপুস্তক 37:35

আর তাঁহার সমস্ত পুত্রকন্যা উঠিয়া তাঁহাকে সান্ত্বনা করিতে যত্ন করিলেও তিনি প্রবোধ না মানিয়া কহিলেন, আমি শোক করিতে করিতে পুত্রের নিকটে পাতালে নামিব। এইরূপে তাহার পিতা তাহার জন্য রোদন করিলেন।

যিহোশূয় 15:41

স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।

১ ইতিহাস 1:32

অব্রাহামের উপপত্নী কটূরার গর্ভজাত সন্তান—সিম্রণ, যক্‌ষণ, মদান, মিদিয়ন, যিশ্‌বক ও শূহ।

১ ইতিহাস 7:22

তখন তাহাদের পিতা ইফ্রয়িম অনেক দিন পর্য্যন্ত শোক করিলেন, এবং তাহার ভ্রাতৃগণ তাঁহাকে সান্ত্বনা করিতে আসিলেন।

ইয়োব 4:1

পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,

ইয়োব 6:14

শীর্ণ লোকের প্রতি বন্ধুর দয়া করা কর্ত্তব্য, পাছে সে সর্ব্বশক্তিমানের ভয় ত্যাগ করে।

ইয়োব 6:19

টেমার বণিক্‌দল দৃষ্টিপাত করিল, শিবার পথিকদল সেই সকলের অপেক্ষা করিল।

ইয়োব 8:1

পরে শূহীয় বিল্‌দদ উত্তর করিয়া কহিলেন,

ইয়োব 11:1

পরে নামাথীয় সোফর উত্তর করিয়া কহিলেন,

ইয়োব 13:4

কিন্তু তোমরা ত নিতান্ত মিথ্যাবাক্য রচক, তোমরা সকলে অকর্ম্মণ্য চিকিৎসক।

ইয়োব 15:1

পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,

ইয়োব 16:2

আমি এরূপ অনেক কথা শুনিয়াছি; তোমরা সকলে কষ্টজনক সান্ত্বনাকারী।

ইয়োব 16:20

আমার মিত্রবর্গ আমাকে বিদ্রূপ করে; ঈশ্বরের উদ্দেশে আমার চক্ষু অশ্রুপাত করে;

ইয়োব 18:1

পরে শূহীয় বিল্‌দদ উত্তর করিয়া কহিলেন,

ইয়োব 19:19

আমার সুহৃদ সকলে আমাকে ঘৃণা করে, আমার প্রিয়পাত্রেরা আমার প্রতি বিমুখ।

ইয়োব 19:21

হে মম বন্ধুগণ, আমাকে কৃপা কর, কৃপা কর, কেননা ঈশ্বরের হস্ত আমাকে স্পর্শ করিয়াছে।

ইয়োব 42:7

ইয়োবকে এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে কহিলেন, তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে, কারণ আমার দাস ইয়োব যেরূপ বলিয়াছে, তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বল নাই।

ইয়োব 42:9

তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর গিয়া সদাপ্রভুর বাক্যানুযায়ী কর্ম্ম করিলেন; আর সদাপ্রভু ইয়োবকে গ্রাহ্য করিলেন।

ইয়োব 42:11

পরে ইয়োবের ভ্রাতা ও ভগিনীরা সকলে এবং পূর্ব্বপরিচিত লোকেরা সকলে তাঁহার নিকটে আসিয়া তাঁহার বাটীতে তাঁহার সহিত ভোজন করিল ও তাঁহার জন্য দুঃখ প্রকাশ করিল, এবং সদাপ্রভু কর্ত্তৃক ঘটিত সমস্ত বিপদের বিষয়ে তাঁহাকে সান্ত্বনা করিল, আর প্রত্যেক জন এক এক খণ্ড কসীতা মুদ্রা ও এক একটী সুবর্ণের কুণ্ডল তাঁহাকে দিল।

হিতোপদেশ 17:17

বন্ধু সর্ব্বসময়ে প্রেম করে, ভ্রাতা দুর্দ্দশার জন্য জন্মে।

হিতোপদেশ 18:24

যাহার অনেক বন্ধু, তাহার সর্ব্বনাশ হয়; কিন্তু ভ্রাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন।

হিতোপদেশ 27:10

নিজ মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করিও না; নিজ বিপৎকালে ভ্রাতার গৃহে যাইও না; দূরস্থ ভ্রাতা অপেক্ষা নিকটস্থ প্রতিবাসী ভাল।

যিশাইয় 51:19

এই দুই তোমার প্রতি ঘটিয়াছে; কে তোমার নিমিত্ত বিলাপ করিবে? ধনাপহার ও বিনাশ, দুর্ভিক্ষ ও খড়্‌গ; আমি কিরূপে তোমাকে সান্ত্বনা করিব?

যিরমিয় 49:7

ইদোমের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৈমনে কি আর প্রজ্ঞা নাই? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণার লোপ হইয়াছে? তাহাদের জ্ঞান কি অন্তর্হিত হইয়াছে?

যোহন 11:19

আর যিহূদীদের অনেকে মার্থা ও মরিয়মের নিকটে আসিয়াছিল, যেন তাঁহাদের ভ্রাতার বিষয়ে তাঁহাদিগকে সান্ত্বনা দিতে পারে।

রোমীয় 12:15

যাহারা আনন্দ করে, তাহাদের সহিত আনন্দ কর; যাহারা রোদন করে, তাহাদের সহিত রোদন কর।

১ করিন্থীয় 12:26

আর এক অঙ্গ দুঃখ পাইলে তাহার সহিত সকল অঙ্গই দুঃখ পায়, এবং এক অঙ্গ গৌরব প্রাপ্ত হইলে তাহার সহিত সকল অঙ্গই আনন্দ করে।

ইব্রীয় 13:3

আপনাদিগকে সহবন্দি জানিয়া বন্দিগণকে স্মরণ করিও, আপনাদিগকে দেহবাসী জানিয়া দুর্দ্দশাপন্ন সকলকে স্মরণ করিও।

Interlinear

Choose Theme