Home Bibles ইয়োব 17:7 · বাংলা বাইবেল
ইয়োব 17:7 · বাংলা বাইবেল

আমার চক্ষু মনস্থাপে নিস্তেজ হইয়াছে, আমার সর্ব্বাঙ্গ ছায়ার ন্যায় হইয়াছে।

Cross references

ইয়োব 7:5

কীট ও মাটীর ঢেলা আমার মাংসের আচ্ছাদন; আমার চর্ম্ম ফাটিয়াছে ও গলিত হইয়াছে।

ইয়োব 16:8

তুমি আমাকে ধরিয়াছ, আর তাহাই আমার প্রতিকূলে সাক্ষ্য দিতেছে; আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠিতেছে, আমার মুখের উপরে প্রমাণ দিতেছে।

ইয়োব 16:16

আমার মুখ রোদনে বিকৃত হইয়াছে, মৃত্যুচ্ছায়া আমার চক্ষুর পাতার উপরে আছে;

গীতসংহিতা 6:7

মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে; আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে।

গীতসংহিতা 6:8

হে অধর্ম্মাচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন-রব শুনিয়াছেন।

গীতসংহিতা 31:9

সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি বিপদ্‌গ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে।

গীতসংহিতা 109:23

আমি হেলিয়া পড়া ছায়ার ন্যায় অতীত হইতেছি, পঙ্গপালের ন্যায় ইতস্ততঃ চালিত হইতেছি।

উপদেশক 6:12

বস্তুতঃ জীবনকালে মনুষ্যের মঙ্গল কি, তাহা কে জানে? তাহার অসার জীবনকাল ত সে ছায়ার ন্যায় যাপন করে; আর মনুষ্যের পরে সূর্য্যের নীচে কি ঘটিবে, তাহা তাহাকে কে জানাইতে পারে?

বিলাপগাথা 5:17

এই জন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হইয়াছে, এই সমস্ত কারণে আমাদের চক্ষু নিস্তেজ হইয়াছে,

Interlinear

Choose Theme