Home Bibles ☰ Books ইয়োব 15:28 · বাংলা বাইবেল
ইয়োব 15:28 · বাংলা বাইবেল

সে বাস করিত উৎসন্ন নগরে, সেই সকল বাটীতে, যাহাতে কেহ বাস করিত না, যাহা প্রস্তররাশি হইবার জন্য নিরূপিত ছিল।

Cross references

ইয়োব 3:14

রাজগণের ও দেশের মন্ত্রিগণের সহিত থাকিতাম, যাঁহারা আপনাদের জন্য ধ্বংসস্থান নির্ম্মাণ করিয়াছিলেন;

ইয়োব 18:15

তাহার অসম্পর্কীয়েরা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ান যাইবে।

যিশাইয় 5:8

ধিক্‌ তাহাদিগকে, যাহারা গৃহের সঙ্গে গৃহ যোগ করে, ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র সংযোগ করে, অবশেষে আর স্থান থাকে না, তোমাদিগকে দেশমধ্যে একাকী বাস করান হয়!

যিরমিয় 9:11

আমি যিরূশালেমকে ঢিবি ও শৃগালদের বাসস্থান করিব; আমি যিহূদার নগর সকল নিবাসীবিহীন ধ্বংসস্থান করিব।

যিরমিয় 26:18

তিনি যিহূদার সমস্ত লোককে বলিয়াছিলেন, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, সিয়োন ক্ষেত্রের ন্যায় কর্ষিত হইবে, যিরূশালেম কাঁথড়ার ঢিবী হইয়া যাইবে; এবং সেই গৃহের পর্ব্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে।’

যিরমিয় 51:37

আর বাবিল ঢিবীময়, শৃগালদের বাসস্থান, বিস্ময়ের ও শিশ শব্দের বিষয়, এবং নিবাসীবিহীন হইবে।

মীখা 3:12

এই জন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেত্রের ন্যায় কর্ষিত হইবে, ও যিরূশালেম কাঁথড়ার ঢিবী হইয়া যাইবে, এবং গৃহের পর্ব্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে।

মীখা 7:18

কে তোমার তুল্য ঈশ্বর? —অপরাধ ক্ষমাকারী, ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্ম্মের প্রতি উপেক্ষাকারি! তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত।

Interlinear

Choose Theme