Home Bibles ইয়োব 13:19 · বাংলা বাইবেল
ইয়োব 13:19 · বাংলা বাইবেল

বিচারে কে আমার প্রতিবাদ করিবে? করিলে আমি নীরব হইয়া প্রাণত্যাগ করিব।

Cross references

ইয়োব 7:11

অতএব আমি আর মুখ বুজিয়া থাকিব না; আমি আত্মার উদ্বেগে কথা বলিব, প্রাণের তিক্ততায় বিলাপ করিব।

ইয়োব 10:8

তোমার হস্ত আমাকে গড়িয়াছে, নিরমিয়াছে, আমার সর্ব্বাঙ্গ সুসংযুক্ত [করিয়াছে], তথাপি তুমি আমাকে সংহার করিতেছ।

ইয়োব 13:13

নীরব হও; আমাকে ছাড়, আমিই বলি, আমার যাহা হয় হউক।

ইয়োব 19:5

তোমরা কি নিতান্তই আমার উপরে দর্প করিবে? আমার বিরুদ্ধে আমার গ্লানির দোহাই দিবে?

ইয়োব 33:5

আপনি যদি পারেন, আমাকে উত্তর দিউন, আমার সম্মুখে বাক্য বিন্যাস করুন, উঠিয়া দাঁড়াউন।

ইয়োব 33:32

যদি আপনার কিছু বক্তব্য থাকে, উত্তর করুন, বলুন, কেননা আমি আপনাকে নির্দ্দোষ করিতে চাই।

যিশাইয় 50:7

কারণ প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, সেই জন্য আমি বিহ্বল হই নাই, সেই জন্য চকমকির পাথরের ন্যায় আপন মুখ স্থাপন করিয়াছি, এবং আমি জানি যে লজ্জিত হইব না।

যিশাইয় 50:8

যিনি আমাকে ধার্ম্মিক করেন, তিনি নিকটবর্ত্তী; কে আমার সহিত বিবাদ করিবে? আইস, আমরা একত্র দাঁড়াই; কে আমার প্রতিবাদী? সে আমার নিকটে আইসুক।

যিশাইয় 50:9

দেখ, প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, কে আমাকে দোষী করিবে? দেখ, তাহারা সকলে বস্ত্রের ন্যায় জীর্ণ হইবে, কীটে তাহাদিগকে ভক্ষণ করিবে।

যিরমিয় 20:9

যদি বলি, তাঁহার বিষয় আর উল্লেখ করিব না, তাঁহার নামে আর কিছু কহিব না, তবে আমার হৃদয়ে যেন দাহকারী অগ্নি অস্থিমধ্যে রুদ্ধ হয়; তাহা সহ্য করিতে করিতে আমি ক্লান্ত হইয়া পড়ি, আর তিষ্ঠিতে পারি না।

রোমীয় 8:33

ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর ত তাহাদিগকে ধার্ম্মিক করেন; কে দোষী করিবে?

Interlinear

Choose Theme