Home Bibles যিরমিয় 52:27 · বাংলা বাইবেল
যিরমিয় 52:27 · বাংলা বাইবেল

আর বাবিল-রাজ হমাৎ দেশস্থ রিব্লাতে তাঁহাদিগকে আঘাত করিয়া বধ করিলেন। এইরূপে যিহূদা আপন দেশ হইতে বন্দি হইয়া নীত হইল।

Cross references

লেবীয় 26:33

আর আমি তোমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিব, ও তোমাদের পশ্চাতে খড়গ নিষ্কোষ করিব, তাহাতে তোমাদের দেশ সকল ধ্বংসস্থান ও তোমাদের নগর সকল উৎসন্ন হইবে।

গণনা 34:8

হোর পর্ব্বত হইতে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করিবে। তথা হইতে সেই সীমা সদাদ পর্য্যন্ত বিস্তৃত হইবে।

দ্বিতীয় বিবরণ 4:26

তবে, আমি অদ্য তোমাদের বিরুদ্ধে স্বর্গ মর্ত্ত্যকে সাক্ষী মানিয়া কহিতেছি, তোমরা যে দেশ অধিকার করিতে যর্দ্দন পার হইয়া যাইতেছ, সেই দেশ হইতে শীঘ্র নিঃশেষে বিনষ্ট হইবে, তথায় বহুকাল অবস্থিতি করিবে না, কিন্তু নিঃশেষে উচ্ছিন্ন হইবে।

দ্বিতীয় বিবরণ 28:36

সদাপ্রভু তোমাকে এবং যে রাজাকে তুমি আপনার উপরে নিযুক্ত করিবে, তাহাকে তোমার অজ্ঞাত এবং তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত এক জাতির কাছে লইয়া যাইবেন; সেইস্থানে তুমি অন্য দেবগণের, কাষ্ঠ ও প্রস্তরের, সেবা করিবে।

দ্বিতীয় বিবরণ 28:64

আর সদাপ্রভু তোমাকে পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত সমস্ত জাতির মধ্যে ছিন্নিভন্ন করিবেন; সেই স্থানে তুমি আপনার ও আপন পিতৃপুরুষদের অজ্ঞাত অন্য দেবগণের, কাষ্ঠ ও প্রস্তরের, সেবা করিবে।

২ শমূয়েল 8:9

আর দায়ূদ হদদেষরের সমস্ত সৈন্যদলকে আঘাত করিয়াছেন শুনিয়া হমাতের রাজা তয়ি দায়ূদ রাজার কুশল জিজ্ঞাসা করিবার জন্য,

২ রাজাবলি 17:20

তাই সদাপ্রভু ইস্রায়েলের সমস্ত বংশকে অগ্রাহ্য করিয়া দুঃখ দিলেন, এবং তাহাদিগকে লুটকারীদের হস্তে সমর্পণ করিলেন, শেষে একেবারে আপনার দৃষ্টিগোচর হইতে দূরে ফেলিয়া দিলেন।

২ রাজাবলি 17:23

শেষে সদাপ্রভু আপনার সমুদয় দাস ভাববাদিগণের দ্বারা যেরূপ বলিয়াছিলেন, তদনুসারে ইস্রায়েলকে আপনার দৃষ্টিগোচর হইতে দূর করিলেন। আর ইস্রায়েল আপন দেশ হইতে অশূরে নীত হইল; অদ্যাপি তাহারা সেই স্থানে আছে।

২ রাজাবলি 23:27

আর সদাপ্রভু কহিলেন, আমি যেমন ইস্রায়েলকে দূর করিয়াছি, তেমনি আপনার দৃষ্টি হইতে যিহূদাকেও দূর করিব, এবং এই যে যিরূশালেম নগর মনোনীত করিয়াছি, এবং ‘এই স্থানে আমার নাম থাকিবে,’ এ কথা যে গৃহের বিষয়ে বলিয়াছি, তাহাও অগ্রাহ্য করিব।

২ রাজাবলি 25:20

নবূষরদন রক্ষকসেনাপতি তাঁহাদিগকে ধরিয়া রিব্‌লাতে বাবিল-রাজের কাছে লইয়া গেলেন।

যিশাইয় 6:11

তখন আমি কহিলাম, হে প্রভু, কত দিন? তিনি কহিলেন, যাবৎ নগর সকল নিবাসবিহীন ও বাটী সকল নরশূন্য হইয়া উৎসন্ন না হয়, এবং ভূমি ধ্বংস-স্থান হইয়া একেবারে উৎসন্ন না হয়, আর সদাপ্রভু মনুষ্যকে দূর না করেন,

যিশাইয় 24:3

পৃথিবী শূন্যীকৃত, শূন্যীকৃত হইবে, ও লুটিত, লুটিত হইবে, কেননা সদাপ্রভু এই কথা বলিয়াছেন।

যিশাইয় 27:10

কারণ সুদৃঢ় নগর নির্জ্জন, বাসভূমি নরবর্জ্জিত ও পরিত্যক্ত হইয়াছে—প্রান্তরের ন্যায়; সেই স্থানে গোবৎস চরিবে ও শয়ন করিবে, এবং বৃক্ষের পত্র সকল আহার করিবে।

যিশাইয় 32:13

আমার প্রজাদের ভূমিতে কাঁটা ও শেয়ালকাঁটা উৎপন্ন হইবে; উল্লাসপ্রিয় নগরের সমস্ত আনন্দ-গৃহেও তাহা জন্মিবে;

যিশাইয় 43:28

এই জন্য আমি পবিত্র স্থানের অধ্যক্ষগণকে অপবিত্র করিলাম, এবং যাকোবকে অভিশাপে ও ইস্রায়েলকে বিদ্রূপে সমর্পণ করিলাম।

যিরমিয় 6:13

কেননা তাহার ক্ষুদ্র ও মহান সকলেই লোভে লুব্ধ; ভাববাদী ও যাজক সকলেই কপটাচার করে।

যিরমিয় 20:4

কেননা সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার পক্ষে ও তোমার সমস্ত বন্ধুর পক্ষে তোমাকে ভয়জনক করিব। তাহারা শত্রুদের খড়্‌গধারে পতিত হইবে, ও তুমি স্বচক্ষে তাহা দেখিবে, এবং আমি সমস্ত যিহূদাকে বাবিল-রাজের হস্তে সমর্পণ করিব; তাহাতে সে তাহাদিগকে বন্দি করিয়া বাবিলে লইয়া যাইবে, ও খড়্‌গাঘাতে বধ করিবে।

যিরমিয় 21:7

আর, সদাপ্রভু কহেন, তৎপরে আমি যিহূদা-রাজ সিদিকিয়কে, তাহার দাসগণকে ও প্রজাদিগকে, এমন কি, এই নগরের যে সকল লোক মারী, খড়্‌গ ও দুর্ভিক্ষ হইতে অবশিষ্ট থাকিবে, তাহাদিগকে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের হস্তে, তাহাদের শত্রুগণের হস্তে ও তাহাদের প্রাণনাশার্থী লোকদের হস্তে সমর্পণ করিব; সেই রাজা খড়্‌গধারে তাহাদিগকে আঘাত করিবে, তাহাদের প্রতি মমতা করিবে না, ক্ষমা কি করুণা করিবে না।

যিরমিয় 24:9

আমি অমঙ্গলার্থে তাহাদিগকে পৃথিবীর সমুদয় রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব; এবং যে সকল স্থানে তাড়না করিব, সেই সকল স্থানে তাহাদিগকে টিটকারি, প্রবাদ, বিদ্রূপ, ও অভিশাপের পাত্র করিব।

যিরমিয় 25:9

তোমরা আমার বাক্য শুন নাই, এই জন্য দেখ, আমি আদেশ পাঠাইয়া উত্তরদিক্‌স্থ সমস্ত গোষ্ঠীকে লইয়া আসিব, সদাপ্রভু কহেন, আমি আমার দাস বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরকে আনিব, ও তাহাদিগকে এই দেশের বিরুদ্ধে, এতন্নিবাসীদিগের বিরুদ্ধে ও চতুর্দ্দিক্‌স্থিত এই সমস্ত জাতির বিরুদ্ধে আনিব; এবং ইহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিব, এবং বিস্ময়ের ও শিশ শব্দের বিষয় ও চিরস্থায়ী উৎসন্ন স্থান করিব।

যিরমিয় 39:10

তথাপি নবূষরদন রক্ষক-সেনাপতি কতকগুলি দীনদরিদ্র লোককে যিহূদা দেশে অবশিষ্ট রাখিলেন, এবং সেই দিন তাহাদিগকে দ্রাক্ষাক্ষেত্র ও ভূমি প্রদান করিলেন।

যিরমিয় 52:9

তখন তাহারা রাজাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল, পরে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।

ইজেকিয়েল 8:11

আর তাহাদের সম্মুখে ইস্রায়েল কুলের প্রাচীনবর্গের সত্তর জন পুরুষ দণ্ডায়মান, এবং তাহাদের মধ্যস্থানে শাফনের পুত্র যাসনিয় দণ্ডায়মান, আর প্রত্যেকের হস্তে এক এক ধূনাচি; আর ধূপমেঘের সৌরভ ঊর্দ্ধে উঠিতেছে।

ইজেকিয়েল 11:1

আবার আত্মা আমাকে উঠাইয়া সদাপ্রভুর গৃহের পূর্ব্বাভিমুখ পূর্ব্বদ্বারের নিকটে আনিলেন; আর দেখ, সেই দ্বারের প্রবেশ-স্থানে পঁচিশ জন পুরুষ; এবং তাহাদের মধ্যস্থানে আমি অসূরের পুত্র যাসনিয় ও বনায়ের পুত্র প্লটিয়, লোকদের অধ্যক্ষ এই দুই জনকে দেখিলাম।

ইজেকিয়েল 33:28

আর আমি দেশকে ধ্বংসিত ও বিস্ময়ের স্থান করিব, তাহার পরাক্রমের গর্ব্ব নিবৃত্ত হইবে, এবং ইস্রায়েলের পর্ব্বতগণ ধ্বংসিত হইবে, কেহ তাহা দিয়া গমন করিবে না।

মীখা 4:10

হে সিয়োন-কন্যা তুমি প্রসবকারিণীর ন্যায় ব্যথা খাও, কোঁতাও; কেননা এখন তোমাকে নগর ছাড়িয়া মাঠে বাস করিতে ও বাবিল পর্য্যন্ত যাইতে হইবে; সেখানে তুমি উদ্ধার পাইবে; সেখানে সদাপ্রভু তোমাকে তোমার শত্রুগণের হস্ত হইতে মুক্ত করিবেন।

Interlinear

Choose Theme