যিরমিয় 51:40 · বাংলা বাইবেল
আমি তোমাদিগকে মেষশাবকদের ন্যায়, ছাগদের সহিত মেষদের ন্যায়, বধ্যস্থানে নামাইয়া আনিব।
Cross references
গীতসংহিতা 37:20
কিন্তু দুষ্টগণ বিনষ্ট হইবে, সদাপ্রভুর শত্রুগণ মাঠের তৃণশোভার সমান হইবে; তাহারা অন্তর্হিত, ধূমের ন্যায় অন্তর্হিত হইবে।
গীতসংহিতা 44:22
হাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি; আমরা বধ্য মেষের ন্যায় গণিত হইতেছি।
যিশাইয় 34:6
সদাপ্রভুর খড়্গ তৃপ্ত হইয়াছে রক্তে ও আপ্যায়িত হইয়াছে মেদে, মেষশাবকের ও ছাগের রক্তে এবং মেষদের মেটিয়ার মেদে; কেননা বস্রাতে সদাপ্রভুর এক যজ্ঞ, ইদোম দেশে বিস্তর পশুবধ হইবে।
যিরমিয় 50:27
তাহার সমস্ত বৃষ বধ কর, তাহারা বধ্যস্থানে নামিয়া যাউক; হায় হায়, তাহাদের দিন, তাহাদের প্রতিফলের সময়, আসিয়া পড়িল!
ইজেকিয়েল 39:18
তোমরা বীরগণের মাংস খাইবে ও ভূপতিদের রক্ত পান করিবে, তাহারা সকলে বাশনদেশীয় হৃষ্টপুষ্ট পুংমেষ, মেষবৎস, ছাগ ও বৃষস্বরূপ।