Home Bibles যিরমিয় 50:9 · বাংলা বাইবেল
যিরমিয় 50:9 · বাংলা বাইবেল

কেননা দেখ, আমি উত্তরদেশ হইতে মহাজাতি-সমাজ উত্তেজিত করিয়া বাবিলের বিরুদ্ধে গমন করাইব, তাহারা বাবিলের বিরুদ্ধে সৈন্য রচনা করিবে, তাহাতে তাহা পরহস্তগত হইবে; তাহাদের বাণ কৌশলপরায়ণ বীরের ন্যায় হইবে, বিফল হইয়া ফিরিয়া আসিবে না।

Cross references

২ শমূয়েল 1:22

নিহতগণের রক্ত ও বীরদের মেদ না পাইলে যোনাথনের ধনুক পরাঙ্মুখ হইত না, শৌলের খড়্‌গও অমনি ফিরিয়া আসিত না।

এজরা 1:1

পারস্য-রাজ কোরসের প্রথম বৎসরে যিরমিয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যসিদ্ধির নিমিত্ত সদাপ্রভু পারস্য-রাজ কোরসের মনে প্রবৃত্তি দিলেন, তাই তিনি আপনার রাজ্যের সর্ব্বত্র ঘোষণা দ্বারা এবং লিখিত বিজ্ঞাপন দ্বারা এই আজ্ঞা প্রচার করিলেন, পারস্য-রাজ কোরস এই কথা কহেন,

যিশাইয় 13:2

তোমরা বৃক্ষশূন্য পর্ব্বতের উপরে পতাকা তুল, লোকদের নিমিত্ত উচ্চধ্বনি কর, হস্ত দোলাও; তাহারা প্রধানবর্গের পুরদ্বারে প্রবেশ করুক।

যিশাইয় 13:17

দেখ, আমি তাহাদের বিরুদ্ধে মাদীয়দিগকে উত্তেজিত করিব; তাহারা রৌপ্য তুচ্ছ করিবে, ও সুবর্ণে প্রীত হইবে না।

যিশাইয় 21:2

এক নিদারুণ দর্শন আমাকে জ্ঞাত করা হইল; বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করিতেছে, বিনাশক বিনাশ করিতেছে। হে এলম, উঠিয়া যাও; হে মাদিয়া, অবরোধ কর; আমি উহার ঘটিত সমস্ত বিলাপ নিবৃত্ত করিয়াছি।

যিশাইয় 41:25

আমি উত্তরদিক্‌ হইতে এক ব্যক্তিকে উত্তেজিত করিলাম, সে উপস্থিত; সূর্য্যোদয়ের দিক্‌ হইতে সে আমার নামে আহ্বান করে; যেমন কেহ কর্দ্দম মর্দ্দন করে, ও কুম্ভকার যেমন মৃত্তিকা দলন করে, তেমনি সে দেশাধ্যক্ষগণকে দলিত করিবে।

যিশাইয় 45:1

সদাপ্রভু আপন অভিষিক্ত ব্যক্তি, কোরসের, বিষয়ে এই কথা কহেন, আমি তাহার দক্ষিণ হস্ত ধরিয়াছি, আমি তাহার সম্মুখে নানা জাতিকে পরাভব করিব, আর রাজগণের কটিবন্ধ খুলিয়া ফেলিব; আমি তাহার অগ্রে কবাট সকল মুক্ত করিব, আর পুরদ্বার সকল বদ্ধ থাকিবে না।

যিরমিয় 15:14

আর তোমার শত্রুগণের দ্বারা তোমার অজ্ঞাত এক দেশে তাহা লইয়া যাইব; কেননা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত হইল, তাহা তোমাদের উপরে জ্বলিয়া উঠিবে।

যিরমিয় 50:3

কেননা উত্তরদিক্‌ হইতে এক জাতি তাহার বিরুদ্ধে উঠিয়া আসিল; সে তাহার দেশ ধ্বংস করিবে, তাহার মধ্যে কেহ বাস করিবে না; মনুষ্য ও পশু পলায়ন করিল, চলিয়া গেল।

যিরমিয় 50:14

হে ধনুকে চাড়াদায়ী লোক সকল, বাবিলের বিরুদ্ধে চারিদিকে সৈন্য রচনা কর, তাহার প্রতি বাণ নিক্ষেপ কর, বাণব্যয়ে কাতর হইও না, কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছে।

যিরমিয় 50:21

সদাপ্রভু কহেন, তুমি মরাথয়িম [দ্বিগুণদ্রোহ] দেশের বিরুদ্ধে ও পদোক [প্রতিফল] নিবাসীদের বিরুদ্ধে উঠিয়া যাও, তাহাদের পশ্চাতে পশ্চাতে যাইয়া তাহাদিগকে নিহনন কর, নিঃশেষে বিনষ্ট কর; আমি তোমাকে যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছি, তদনুসারে কর।

যিরমিয় 50:26

তোমরা প্রান্তসীমা হইতে তাহার বিরুদ্ধে আইস, তাহার শস্যভাণ্ডার সকল খুলিয়া দেও, রাশির ন্যায় তাহাকে ঢিবী কর, নিঃশেষে বিনষ্ট কর; তাহার কিছু অবশিষ্ট রাখিও না।

যিরমিয় 50:29

তোমরা বাবিলের বিরুদ্ধে ধনুর্দ্ধারীদিগকে, ধনুকে চাড়াদায়ী সকলকে, আহ্বান কর; চারিদিকে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাহাকেও রক্ষা পাইতে দিও না; তাহার ক্রিয়ানুযায়ী ফল তাহাকে দেও; সে যাহা যাহা করিয়াছে, তাহার প্রতি তদনুসারে কর; কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে, দর্প করিয়াছে।

যিরমিয় 50:41

দেখ, উত্তরদিক্‌ হইতে এক জনসমাজ আসিতেছে, পৃথিবীর প্রান্ত হইতে এক মহাজাতি ও অনেক রাজা উত্তেজিত হইয়া আসিতেছে।

যিরমিয় 51:1

সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি, বাবিলের বিরুদ্ধে ও লেব-কামাই নিবাসীদের বিরুদ্ধে এক বিনাশক বায়ু উৎপন্ন করিব।

যিরমিয় 51:11

তোমরা বাণে শাণ দেও, ঢাল ধর; সদাপ্রভু মাদীয় রাজগণের মন উত্তেজিত করিয়াছেন, কেননা তাঁহার সঙ্কল্প বাবিলের বিপক্ষ, তাহার বিনাশার্থক; বস্তুতঃ এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণ, তাঁহার মন্দিরের নিমিত্ত প্রতিশোধ গ্রহণ।

যিরমিয় 51:27

তোমরা দেশে ধ্বজা তোল, জাতিগণের মধ্যে তূরী বাজাও, তাহার বিপক্ষে নানা জাতিকে প্রস্তুত কর, অরারট, মিন্নি ও অস্কিনস রাজ্যকে তাহার বিপক্ষে আহ্বান কর, তাহার বিপক্ষে এক জন সেনাপতিকে নিযুক্ত কর, পঙ্গপালের ন্যায় অশ্বগণকে পাঠাও।

Interlinear

Choose Theme