Home Bibles ☰ Books যিরমিয় 50:23 · বাংলা বাইবেল
যিরমিয় 50:23 · বাংলা বাইবেল

সমস্ত পৃথিবী মুদগর কেমন ছিন্ন ও ভগ্ন হইল! জাতিগণের মধ্যে বাবিল কেমন উৎসন্ন হইল।

Cross references

যিশাইয় 14:4

সেই দিন তুমি বাবিল-রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়া বলিবে, আহা, উপদ্রবকারী কেমন শেষ হইয়াছে! অপহারিণী কেমন শেষ হইয়াছে!

যিশাইয় 14:12

হে প্রভাতি-তারা! ঊষা-নন্দন! তুমি ত স্বর্গভ্রষ্ট হইয়াছ! হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ!

যিরমিয় 51:20

তুমি আমার মুদগর ও যুদ্ধের অস্ত্র; তোমা দ্বারা আমি জাতিগণকে চূর্ণ করিব; তোমা দ্বারা রাজ্য সকল সংহার করিব;

প্রকাশিত বাক্য 18:16

হায়! হায়! সেই মহানগরীর সন্তাপ, যে মসীনা-বস্ত্র, বেগুনিয়া বস্ত্র ও সিন্দূরবর্ণ বস্ত্র পরিহিতা ছিল, এবং সুবর্ণে ও বহুমূল্য মণি মুক্তায় মণ্ডিতা ছিল;

Interlinear

Choose Theme