Home Bibles যিরমিয় 48:9 · বাংলা বাইবেল
যিরমিয় 48:9 · বাংলা বাইবেল

মোয়াবকে পক্ষযুগল দেও, যেন সে উড়িয়া পলাইয়া যায়; তাহার নগর সকল ধ্বংস হইবে, তন্মধ্যে বাসকারী কেহ থাকিবে না।

Cross references

গীতসংহিতা 11:1

আমি সদাপ্রভুর শরণ লইয়াছি; তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বল, পক্ষীর ন্যায় তোমাদের পর্ব্বতে উড়িয়া যাও;

গীতসংহিতা 55:6

আমি কহিলাম, আহা! যদি কপোতের ন্যায় আমার পক্ষ হইত, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম;

যিশাইয় 16:2

যেমন ভ্রমণকারী পক্ষিগণ, যেমন বিক্ষিপ্ত বাসা, মোয়াব-কন্যাগণ অর্ণোনের ঘাট সমূহে তদ্রূপ হইবে।

যিরমিয় 46:19

হে মিসর-নিবাসিনি কন্যে, নির্ব্বাসের জন্য সম্বল প্রস্তুত কর; কেননা নোফ ধ্বংসিত, দগ্ধ ও নিবাসীবিহীন হইবে।

যিরমিয় 48:28

হে মোয়াব-নিবাসীগণ, তোমরা নগর সকল ত্যাগ কর, শৈলে গিয়া বাস কর, এমন কপোতের ন্যায় হও, যে গর্ত্তের মুখের ধারে বাসা করে।

সফনিয় 2:9

এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমার জীবনের দিব্য, মোয়াব অবশ্য সদোমের তুল্য, এবং অম্মোন-সন্তানেরা ঘমোরার তুল্য হইবে, বিছুটির আশ্রয়, লবণের কূপ ও নিত্য ধ্বংসস্থান হইবে; আমার প্রজাগণের অবশিষ্টাংশ তাহাদের সম্পত্তি লুট করিবে, ও আমার জাতির অবশিষ্ট লোকেরা তাহাদের অধিকার পাইবে।

প্রকাশিত বাক্য 12:14

তখন সেই স্ত্রীলোকটীকে বৃহৎ ঈগল পক্ষীর দুই পক্ষ দত্ত হইল, যেন সে প্রান্তরে, নিজ স্থানে উড়িয়া যায়, যেখানে ঐ নাগের দৃষ্টি হইতে দূরে ‘এক কাল ও দুই কাল ও অর্দ্ধ কাল’ পর্য্যন্ত সে প্রতিপালিতা হয়।

Interlinear

Choose Theme