হে অরোয়ের-নিবাসিনি, তুমি পথের পার্শ্বে দাঁড়াইয়া অবলোকন কর, এবং পলাতককে ও রক্ষার্থিনী স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হইয়াছে?
Cross references
আর গাদ-সন্তানগণ দীবোন,
অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের অবধি ও উপত্যকার মধ্যস্থিত নগর অবধি গিলিয়দ পর্য্যন্ত এক নগরও আমাদের অজেয় হইল না; আমাদের ঈশ্বর সদাপ্রভু সে সমস্ত আমাদের সম্মুখে দিলেন।
হিষ্বোনে ও তাহার উপনগরসমূহে, অরোয়েরে ও তাহার উপনগরসমূহে এবং অর্ণোন তটসমীপস্থ সমস্ত নগরে তিন শত বৎসরাবধি ইস্রায়েল বাস করিতেছে; এত দিনের মধ্যে আপনারা কেন সে সমস্ত ফিরাইয়া লন নাই?
যখন সে আসিতেছিল, দেখ, পথের পার্শ্বে এলি আপন আসনে বসিয়া প্রতীক্ষা করিতেছিলেন; কেননা তাঁহার অন্তঃকরণ ঈশ্বরের সিন্দুকের জন্য থরথর করিয়া কাঁপিতেছিল। পরে সেই লোকটী নগরে উপস্থিত হইয়া ঐ সংবাদ দিলে নগরস্থ সকল লোক ক্রন্দন করিতে লাগিল।
সেই ব্যক্তি এলিকে বলিল, আমি সৈন্যশ্রেণী হইতে আসিয়াছি; অদ্যই সৈন্যশ্রেণী হইতে পলাইয়া আসিয়াছি। এলি জিজ্ঞাসা করিলেন, বৎস, সমাচার কি?
দায়ূদ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? সে কহিল, আমি ইস্রায়েলের শিবির হইতে পলাইয়া আসিয়াছি?
সেই সময়ে দায়ূদ দুই নগর-দ্বারের মধ্যবর্ত্তী স্থানে বসিয়াছিলেন। আর প্রহরী নগর-দ্বারের উপরিভাগে, প্রাচীরে উঠিল, আর চক্ষু তুলিয়া নিরীক্ষণ করিল, আর দেখ, এক জন একা দৌড়িয়া আসিতেছে।
তাঁহারা যর্দ্দন পার হইয়া গাদ দেশস্থ উপত্যকার মধ্যস্থিত নগরের দক্ষিণ পার্শ্বে অরোয়েরে এবং যাসেরে শিবির স্থাপন করিলেন।
প্রধান যিয়ীয়েল ও সখরিয়, আর যোয়েলের সন্তান শেমার সন্তান আসসের সন্তান বেলা; সে অরোয়েরে নবো ও বাল্-মিয়োন পর্য্যন্ত বাস করিত।