তাহাতে তিনি কারেহের পুত্র যোহাননকে ও তাহার সঙ্গী সেনাপতিগণকে এবং ক্ষুদ্র ও মহান্ সমস্ত লোককে ডাকিয়া কহিলেন,
Cross references
তখন তাহারা মিস্পাতে গদলিয়ের কাছে আসিল; অর্থাৎ নথনিয়ের পুত্র ইশ্মায়েল এবং যোহানন ও যোনাথন নামে কারেহের দুই পুত্র, তন্হূমতের পুত্র সরায়, নটোফাতীয় এফয়ের পুত্রগণ ও মাখাথীয়ের পুত্র যাসনিয়, ইহারা আপন আপন লোকদের সহিত উপস্থিত হইল।
পরে কারেহের পুত্র যোহানন ও মাঠে অবস্থিত সৈন্যগণের সমস্ত সেনাপতি মিস্পাতে গদলিয়ের নিকটে আসিয়া তাঁহাকে কহিল,
কিন্তু কারেহের পুত্র যোহানন ও তাহার সঙ্গী সেনাপতিরা সকলে যখন শুনিতে পাইল যে, নথনিয়ের পুত্র ইশ্মায়েল এই সকল দুষ্ক্রিয়া করিয়াছে,
পরে সমস্ত সেনাপতি এবং কারেহের পুত্র যোহানন ও হোশয়িয়ের পুত্র যাসনিয়, আর ক্ষুদ্র ও মহান্ সমস্ত লোক নিকটে আসিল,
তখন হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন, এবং গর্ব্বিত লোকেরা সকলে যিরমিয়কে কহিল, তুমি মিথ্যা বলিতেছ; মিসরে প্রবাস করিতে যাইও না, এই কথা বলিতে আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে পাঠান নাই।