Home Bibles যিরমিয় 39:15 · বাংলা বাইবেল
যিরমিয় 39:15 · বাংলা বাইবেল

যে সময়ে যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে বদ্ধ ছিলেন, তৎকালে তাঁহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইয়াছিল,

Cross references

যিরমিয় 32:1

যিহূদা-রাজ সিদিকিয়ের দশম বৎসরে, অর্থাৎ নবূখদ্‌রিৎসরের অষ্টাদশ বৎসরে, সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।

যিরমিয় 36:1

যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে এই বাক্য সদাপ্রভু হইতে যিরমিয়ের নিকটে উপস্থিত হইল,

যিরমিয় 37:15

সেই অধ্যক্ষগণ যিরমিয়ের প্রতি ক্রুদ্ধ হইয়া তাঁহাকে প্রহার করিল, এবং যোনাথন লেখকের বাটীতে স্থিত কারাগারে রাখিল, কেননা তাহারা তাহাই কারাগার করিয়াছিল।

যিরমিয় 37:21

তখন লোকেরা সিদিকিয় রাজার আজ্ঞাতে যিরমিয়কে রক্ষীদের প্রাঙ্গণে রাখিল, এবং যে পর্য্যন্ত নগরের সমস্ত রুটী শেষ না হইল; সে পর্য্যন্ত প্রতিদিন রুটী-ওয়ালাদের পল্লী হইতে এক একখানা রুটী লইয়া তাঁহাকে দেওয়া যাইত। এই প্রকারে যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থাকিলেন।

যিরমিয় 39:14

লোক প্রেরণ করিয়া রক্ষীদের প্রাঙ্গণ হইতে যিরমিয়কে লইয়া আসিলেন, এবং তাঁহাকে বাটীতে লইয়া যাইবার জন্য শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে সমর্পণ করিলেন; তাহাতে তিনি লোকদের মধ্যে বাস করিলেন।

২ তীমথিয় 2:9

সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্ম্মকারীর ন্যায় বন্ধনদশা পর্য্যন্ত ক্লেশভোগ করিতেছি; কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই।

Interlinear

Choose Theme