পরে সিদিকিয় রাজা লোক পাঠাইয়া যিরমিয় ভাববাদীকে সদাপ্রভুর গৃহের তৃতীয় প্রবেশ-স্থানে আপনার নিকটে আনাইলেন; আর রাজা যিরমিয়কে কহিলেন, আমি আপনাকে একটী কথা জিজ্ঞাসা করি, আমার কাছে কিছুই গোপন করিবেন না।
Cross references
এলি জিজ্ঞাসা করিলেন, তিনি তোমাকে কি কথা কহিলেন? বিনয় করি, আমা হইতে তাহা গোপন করিও না; ঈশ্বর যে যে কথা তোমাকে বলিয়াছেন, তাহার কোন কথা যদি আমা হইতে গোপন কর, তবে তিনি তোমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।
তখন রাজা উত্তর করিয়া স্ত্রীলোকটীকে কহিলেন, বিনয় করি, তোমাকে যাহা জিজ্ঞাসা করিব, তাহা আমা হইতে গোপন করিও না। সে স্ত্রী কহিল, আমার প্রভু মহারাজ বলুন।
এবং তাঁহার মেজের খাদ্যদ্রব্য ও তাঁহার সেবকদের উপবেশন ও দণ্ডায়মান পরিচারকদের শ্রেণী ও তাহাদের পরিচ্ছদ এবং তাঁহার পানপাত্র বাহকগণ ও সদাপ্রভুর গৃহে উঠিবার জন্য তাঁহার নির্ম্মিত সোপান, এই সকল দেখিয়া হতজ্ঞান হইলেন।
রাজা তাঁহাকে কহিলেন, তুমি সদাপ্রভুর নামে আমাকে সত্য ব্যতিরেকে আর কিছুই কহিবে না, আমি কত বার তোমাকে এই শপথ করাইব?
আর তাহারা বিশ্রামদিনের জন্য গৃহের মধ্যে যে চন্দ্রাতপ এবং রাজার প্রবেশার্থে যে বহির্দ্বার করিয়াছিল, তাহা তিনি অশূর-রাজের ভয়ে সদাপ্রভুর গৃহের অন্য স্থানে রাখিলেন।
রাজা তাঁহাকে কহিলেন, তুমি সদাপ্রভুর নামে আমাকে সত্য ব্যতিরেকে আর কিছুই বলিবে না, আমি কত বার তোমাকে এই শপথ করাইব?
সিদিকিয় রাজা মল্কিয়ের সন্তান পশ্হূরকে ও মাসেয়ের পুত্র সফনিয় যাজককে যিরমিয়ের নিকটে এই কথা বলিবার জন্য প্রেরণ করিয়াছিলেন, যথা,
পরে সিদিকিয় রাজা লোক পাঠাইয়া তাঁহাকে আনাইলেন; আর রাজা আপন বাটীতে তাঁহাকে নির্জ্জনে জিজ্ঞাসা করিলেন, সদাপ্রভুর কোন বাক্য কি আছে? যিরমিয় কহিলেন, হাঁ, আছে। তিনি আরও কহিলেন, আপনি বাবিল-রাজের হস্তে সমর্পিত হইবেন।
এবং যিরমিয় ভাববাদীকে কহিল, আমাদের এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ্য হউক; আপনি আমাদের নিমিত্ত, অর্থাৎ এই সমস্ত অবশিষ্ট লোকের নিমিত্ত, আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; কেননা আপনি স্বচক্ষে আমাদিগকে দেখিতেছেন, আমরা অনেকে ছিলাম, এক্ষণে অল্পই অবশিষ্ট আছি।
বস্তুতঃ তোমরা আপনাদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করিয়াছ, কেননা তোমরা আমাকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রেরণ করিয়াছিলে, বলিয়াছিলে, ‘তুমি আমাদের নিমিত্ত আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, তাহাতে আমাদের ঈশ্বর সদাপ্রভু যাহা যাহা বলিবেন, তদনুসারে তুমি আমাদিগকে জানাইবে, আমরা তাহা করিব।’