Home Bibles যিরমিয় 37:19 · বাংলা বাইবেল
যিরমিয় 37:19 · বাংলা বাইবেল

আর যাহারা আপনাদের নিকটে এই ভাববাণী বলিত যে, বাবিল-রাজ আপনাদের কিম্বা এই দেশের বিরুদ্ধে আসিবেন না, আপনাদের সেই ভাববাদিগণ কোথায়?

Cross references

দ্বিতীয় বিবরণ 32:36

কারণ সদাপ্রভু আপন প্রজাদের বিচার করিবেন, আপন দাসদের উপরে সদয় হইবেন; যেহেতু তিনি দেখিবেন, তাহাদের শক্তি গিয়াছে, বদ্ধ কি মুক্ত কেহই নাই।

২ রাজাবলি 3:13

তখন ইলীশায় ইস্রায়েলের রাজাকে কহিলেন, আপনার সহিত আমার বিষয় কি? আপনি আপন পিতার ভাববাদীদের ও আপন মাতার ভাববাদীদের নিকট যাউন। ইস্রায়েলের রাজা কহিলেন, তাহা নায়, কেননা মোয়াবের হস্তে সমর্পণ করিবার জন্য সদাপ্রভু এই তিন রাজাকে এক সঙ্গে আহ্বান করিয়াছেন।

যিরমিয় 2:28

কিন্তু তুমি আপনার জন্য যাহাদিগকে নির্ম্মাণ করিয়াছ, তোমার সেই দেবতারা কোথায়? তাহারাই উঠুক, যদি বিপৎকালে তোমাকে নিস্তার করিতে পারে; কেননা হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা।

যিরমিয় 6:14

আর তাহারা আমার জাতির ক্ষত কেবল একটুমাত্র সুস্থ করিয়াছে; যখন শান্তি নাই, তখন শান্তি শান্তি বলিয়াছে।

যিরমিয় 8:11

আর তাহারা আমার জাতির কন্যার ক্ষত কেবল একটুমাত্র সুস্থ করিয়াছে; যখন শান্তি নাই, তখন বলিয়াছে, শান্তি, শান্তি।

যিরমিয় 14:13

তখন আমি কহিলাম, হায়, প্রভু সদাপ্রভু! দেখ, ভাববাদিগণ তাহাদিগকে বলিতেছে, তোমরা খড়্‌গ দেখিবে না, তোমাদের প্রতি দুর্ভিক্ষ ঘটিবে না, কারণ আমি এ স্থানে তোমাদিগকে সত্য শান্তি দিব।

যিরমিয় 23:17

যাহারা আমাকে অবজ্ঞা করে, তাহাদের কাছে তাহারা অবিরত বলে, সদাপ্রভু বলিয়াছেন, তোমাদের শান্তি হইবে; এবং যাহারা আপন আপন হৃদয়ের কঠিনতায় চলে, তাহাদের প্রত্যেক জনকে বলে, অমঙ্গল তোমাদের কাছে আসিবে না।

যিরমিয় 27:14

যে ভাববাদীরা আপনাদিগকে বলে, আপনারা বাবিল-রাজের দাস হইবেন না, তাহাদের বাক্যে কর্ণপাত করিবেন না, কেননা তাহারা আপনাদের কাছে মিথ্যা ভাববাণী বলে।

যিরমিয় 28:1

ঐ বৎসরে, যিহূদা-রাজ সিদিকিয়ের রাজত্বের আরম্ভে, চতুর্থ বৎসরের পঞ্চম মাসে, গিবিয়োন-নিবাসী অসূরের পুত্র হনানিয় ভাববাদী সদাপ্রভুর গৃহে যাজকগণের ও সমস্ত প্রজালোকের সাক্ষাতে আমাকে এই কথা কহিল,

যিরমিয় 28:10

তখন হনানিয় ভাববাদী যিরমিয় ভাববাদীর স্কন্ধ হইতে সেই যোঁয়ালি লইয়া ভাঙ্গিয়া ফেলিল।

যিরমিয় 29:31

তুমি সমস্ত নির্ব্বাসিত লোকের কাছে এই কথা বলিয়া পাঠাও, সদাপ্রভু নিহিলামীয় শময়িয়ের বিষয়ে এই কথা কহেন, আমি শময়িয়কে প্রেরণ না করিলেও সে তোমাদের কাছে ভাববাণী বলিয়া মিথ্যা কথায় তোমাদের বিশ্বাস জন্মাইয়াছে।

বিলাপগাথা 2:14

তোমার ভাববাদিগণ তোমার নিমিত্ত অলীকতার ও মূর্খতার দর্শন পাইয়াছে, তাহারা তোমার বন্দি-দশা ফিরাইবার জন্য তোমার অধর্ম্ম ব্যক্ত করে নাই, কিন্তু তোমার নিমিত্ত অলীকতার ভাববাণী সকল ও নির্ব্বাসনের বিষয় সকল দর্শন করিয়াছে।

ইজেকিয়েল 13:10

শান্তি না হইলেও তাহারা ‘শান্তি’ বলিয়া আমার প্রজাদিগকে ভ্রান্ত করিয়াছে; এবং কেহ ভিত্তি নির্ম্মাণ করিলে, দেখ, তাহারা কলি দিয়া তাহা লেপন করে।

Interlinear

Choose Theme