পরে যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডাকিলেন; এবং বারূক যিরমিয়ের প্রতি কথিত সদাপ্রভুর সমস্ত বাক্য তাঁহার মুখে শুনিয়া এক জড়ান পুস্তকে লিখিলেন।
Cross references
পরে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি একখানা বৃহৎ ফলক লও, এবং প্রচলিত অক্ষরে তাহাতে লিখ, ‘মহের-শালল-হাশ-বসের উদ্দেশে’;
তুমি এখন যাও, উহাদের সাক্ষাতে এই কথা ফলকের উপরে লিখ, ও পুস্তকে লিপিবদ্ধ কর; যেন তাহা উত্তরকালে সাক্ষ্যরূপে চিরকাল থাকে।
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি তোমার কাছে যে সকল কথা বলিয়াছি, সে সমস্ত একখানি পুস্তকে লিখিয়া রাখ।
পরে আমার জ্ঞাতি হনমেলের সাক্ষাতে, এবং ক্রয়পত্রে স্বাক্ষরকারী সাক্ষীদের সাক্ষাতে, রক্ষীদের প্রাঙ্গণে উপবিষ্ট সমস্ত যিহূদীর সাক্ষাতে আমি সেই ক্রয়পত্র মহসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র বারূকের হস্তে সমর্পণ করিলাম।
পরে তাঁহারা বারূককে জিজ্ঞাসা করিলেন, বল দেখি, তুমি কেমন করিয়া তাঁহার মুখে শুনিয়া এই সকল কথা লিখিয়াছিলে?
বারূক উত্তর করিলেন, তিনি মুখে আমার নিকটে এই সকল কথা উচ্চারণ করিতেছিলেন, এবং আমি কালি দিয়া এই পুস্তকে সে সমস্ত লিখিতেছিলাম।
তাহাতে রাজা পুস্তকখানি আনিবার জন্য যিহূদীকে পাঠাইলেন, আর যিহূদী ইলীশামা লেখকের কুঠরী হইতে তাহা আনিয়া রাজার কর্ণগোচরে ও তাঁহার সাক্ষাতে দণ্ডায়মান অধ্যক্ষগণের কর্ণগোচরে তাহা পাঠ করিতে লাগিলেন।
আর যিহূদী তিন চারি পাতা পাঠ করিলে পর [রাজা] লেখকের ছুরিকা দ্বারা পুস্তকখানি কাটিয়া ঐ আঙ্গটার আগুনে ফেলিয়া দিতে লাগিলেন; এইরূপে শেষে পুস্তকখানির সমুদয় আঙ্গটার আগুনে ভস্মসাৎ হইল।
আর রাজা রাজপুত্র যিরহমেলকে, অস্রীয়েলের পুত্র সরায়কে ও অব্দিয়েলের পুত্র শেলিমিয়কে আজ্ঞা করিলেন, তোমরা বারূক লেখককে ও যিরমিয় ভাববাদীকে ধর; কিন্তু সদাপ্রভু তাঁহাদিগকে লুকাইয়া রাখিয়াছিলেন।
তুমি পুনর্ব্বার আর এক পুস্তক গ্রহণ কর; এবং ঐ প্রথম বাক্য সকল, অর্থাৎ যিহূদা-রাজ যিহোয়াকীম কর্ত্তৃক দগ্ধীভূত সেই প্রথম পুস্তকে যাহা ছিল, সে সমস্ত তন্মধ্যে লিখ।
পরে যিরমিয় আর একখানি পুস্তক লইয়া নেরিয়ের পুত্র বারূক লেখককে দিলেন, তাহাতে যিহূদা-রাজ যিহোয়াকীম যে পুস্তক আগুনে পোড়াইয়াছিলেন, তাহার সমস্ত কথা তিনি পুনর্ব্বার যিরমিয়ের মুখে শুনিয়া লিখিলেন; তদ্ভিন্ন ঐ প্রকার আর আর অনেক কথাও তাহাতে লিখিত হইল।
কিন্তু নেরিয়ের পুত্র বারূক আমাদের বিরুদ্ধে তোমাকে প্রবর্ত্তনা করিয়াছে, আমাদিগকে কল্দীয়দের হস্তে সমর্পণ করিবার জন্যই তাহা করিয়াছে, যেন তাহারা আমাদিগকে বধ করে, কিম্বা বন্দি করিয়া বাবিলে লইয়া যায়।
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে যখন নেরিয়ের পুত্র বারূক এই সমস্ত কথা যিরমিয়ের মুখে শুনিয়া পুস্তকে লিখিলেন, তখন যিরমিয় ভাববাদী তাঁহাকে এই কথা কহিলেন,
পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, একখানি হস্ত আমার প্রতি প্রসারিত হইল, আর দেখ, তাহার মধ্যে একখানি জড়ান পুস্তক ছিল।
পরে আমি আবার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, একখানি জড়ান পত্র উড়িতেছে।
এই পত্রলেখক আমি তর্ত্তিয় প্রভুতে তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছি।