Home Bibles ☰ Books যিরমিয় 35:18 · বাংলা বাইবেল
যিরমিয় 35:18 · বাংলা বাইবেল

পরে যিরমিয় রেখবীয় কুলকে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা আপনাদের পিতৃপুরুষ যিহোনাদবের আজ্ঞায় অবধান করিয়াছ, তাহার সমস্ত আদেশ পালন করিয়াছ, ও তাহার সমস্ত আজ্ঞানুসারে কার্য্য করিয়াছ;

Cross references

যাত্রাপুস্তক 20:12

তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।

দ্বিতীয় বিবরণ 4:40

আর তোমার মঙ্গল ও তোমার ভাবী সন্তানগণের মঙ্গল যেন হয়, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে ভূমি চিরকালের জন্য দিতেছেন, তাহার উপরে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়, এই জন্য আমি তাঁহার যে সকল বিধি ও আজ্ঞা অদ্য তোমাকে আদেশ করিলাম, তাহা পালন করিও।

দ্বিতীয় বিবরণ 5:16

তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় ও তুমি মঙ্গল প্রাপ্ত হও।

ইফিষীয় 6:1

সন্তানেরা, তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য।

Interlinear

Choose Theme