তুমিও তাহার হস্ত হইতে উত্তীর্ণ হইবে না, নিশ্চয়ই ধরা পড়িবে, ও তাহার হস্তে সমর্পিত হইবে; এবং তোমার চক্ষু বাবিল-রাজের চক্ষু দেখিবে, ও সে সম্মুখাসম্মুখি হইয়া তোমার সঙ্গে কথা কহিবে, আর তুমি বাবিলে গমন করিবে।
Cross references
পরে নগর এক স্থানে ভগ্ন হইল, আর সমস্ত যোদ্ধা রাত্রিতে রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের মধ্যবর্ত্তী দ্বারের পথ দিয়া পলায়ন করিল; তখন কল্দীয়েরা নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল। আর [রাজা] অরাবা তলভূমির পথে গেলেন।
আর, সদাপ্রভু কহেন, তৎপরে আমি যিহূদা-রাজ সিদিকিয়কে, তাহার দাসগণকে ও প্রজাদিগকে, এমন কি, এই নগরের যে সকল লোক মারী, খড়্গ ও দুর্ভিক্ষ হইতে অবশিষ্ট থাকিবে, তাহাদিগকে বাবিল-রাজ নবূখদ্রিৎসরের হস্তে, তাহাদের শত্রুগণের হস্তে ও তাহাদের প্রাণনাশার্থী লোকদের হস্তে সমর্পণ করিব; সেই রাজা খড়্গধারে তাহাদিগকে আঘাত করিবে, তাহাদের প্রতি মমতা করিবে না, ক্ষমা কি করুণা করিবে না।
আর যিহূদা-রাজ সিদিকিয় কল্দীয়দের হস্ত হইতে পার পাইবে না, কিন্তু বাবিল-রাজের হস্তে নিশ্চয় সমর্পিত হইবে, এবং সম্মুখাসম্মুখি হইয়া তাহার সহিত কথা কহিবে, ও স্বচক্ষে তাহার চক্ষু দেখিবে;
আর যিহূদা-রাজ সিদিকিয়কে ও তাহার অধ্যক্ষগণকে আমি তাহাদের শত্রুগণের ও প্রাণনাশে সচেষ্ট লোকদের হস্তে, হাঁ, বাবিল-রাজের যে সৈন্যগণ তোমাদের নিকট হইতে উঠিয়া গিয়াছে, তাহাদের হস্তে সমর্পণ করিব।
পরে সিদিকিয় রাজা লোক পাঠাইয়া তাঁহাকে আনাইলেন; আর রাজা আপন বাটীতে তাঁহাকে নির্জ্জনে জিজ্ঞাসা করিলেন, সদাপ্রভুর কোন বাক্য কি আছে? যিরমিয় কহিলেন, হাঁ, আছে। তিনি আরও কহিলেন, আপনি বাবিল-রাজের হস্তে সমর্পিত হইবেন।
কিন্তু যদি বাবিল-রাজের প্রধানবর্গের নিকটে না যাও, তবে এই নগর কল্দীয়দের হস্তে সমর্পিত হইবে, এবং তাহারা ইহা আগুনে পোড়াইয়া দিবে, আর তুমিও তাহাদের হস্ত হইতে উত্তীর্ণ হইবে না।
আর লোকেরা আপনার সমস্ত ভার্য্যা ও আপনার সন্তানগণকে বাহিরে কল্দীয়দের কাছে লইয়া যাইবে; এবং আপনিও তাহাদের হস্ত হইতে উত্তীর্ণ হইবেন না, কিন্তু বাবিল-রাজের হস্তে ধৃত হইবেন, এবং আপনি এই নগরকে আগুনে পোড়াইয়া দিবেন।
আর যিহূদা-রাজ সিদিকিয় ও সমস্ত যোদ্ধা তাঁহাদিগকে দেখিয়া পলায়ন করিলেন, রাত্রিকালে রাজার উদ্যানের পথে দুই প্রাচীরের মধ্যস্থিত দ্বার দিয়া নগরের বাহিরে গেলেন; আর তিনি অরাবা তলভূমির পথে প্রস্থান করিলেন।
পরে নগরের এক স্থান ভগ্ন হইল, ও সমস্ত যোদ্ধা রাত্রিতে নগর হইতে বাহিরে গিয়া রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের দ্বারের পথ দিয়া পলায়ন করিল—তখন কল্দীয়েরা নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল—আর উহারা অরাবা তলভূমির পথে গেল।
পরে বাবিল-রাজ তাঁহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেলেন, এবং তাঁহার মৃত্যু পর্য্যন্ত তাঁহাকে কারাগারে বদ্ধ রাখিলেন।
আর আমি তাহার উপরে আমার জাল বিস্তার করিব, তাহাতে সে আমার ফাঁদে ধৃত হইবে; আমি কল্দীয়দের দেশ বাবিলে তাহাকে লইয়া যাইব; তথাপি সে তাহা দেখিতে পাইবে না, অথচ সেই স্থানে মরিবে।
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, যে রাজা তাহাকে রাজা করিল, যাহার শপথ সে তুচ্ছ করিল, ও যাহার নিয়ম সে ভঙ্গ করিল, সেই রাজার বাসস্থানে ও তাহারই নিকটে বাবিলের মধ্যে সে মরিবে।
সে ত শপথ অবজ্ঞা করিয়া নিয়ম ভঙ্গ করিয়াছে; হাঁ, দেখ, হাত যোড় করিবার পরেও সে এই সকল কার্য্য করিয়াছে, সে রক্ষা পাইবে না।
আর হে আহত দুষ্ট ইস্রায়েল-নরপতি, অন্তক অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হইল।