Home Bibles যিরমিয় 33:21 · বাংলা বাইবেল
যিরমিয় 33:21 · বাংলা বাইবেল

তবে আমার দাস দায়ূদের সহিত আমার যে নিয়ম আছে, তাহাও ভঙ্গ করা যাইবে, তাহার সিংহাসনে বসিতে তাহার বংশজাত লোকের অভাব হইবে; এবং আমার পরিচারক লেবীয় যাজকদের সহিত কৃত আমার নিয়মও ভঙ্গ করা হইবে।

Cross references

২ শমূয়েল 23:5

ঈশ্বরের নিকটে আমার কুল কি তাদৃশ নয়? হাঁ, তিনি আমার সহিত এক চিরস্থায়ী নিয়ম করিয়াছেন; তাহা সর্ব্ববিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত; ইহা ত আমার সম্পূর্ণ ত্রাণ ও সম্পূর্ণ অভীষ্ট; তিনি কি তাহা অঙ্কুরিত করাইবেন না?

২ ইতিহাস 7:18

তবে, ‘ইস্রায়েলের উপরে কর্ত্তৃত্ব করিতে তোমার [বংশে] লোকের অভাব হইবে না,’ এই বলিয়া আমি তোমার পিতা দায়ূদের সহিত যে নিয়ম করিয়াছিলাম, তদনুসারে তোমার রাজসিংহাসন স্থির করিব।

২ ইতিহাস 21:7

তথাপি সদাপ্রভু দায়ূদের সহিত আপনার কৃত নিয়ম প্রযুক্ত এবং তাঁহাকে ও তাঁহার সন্তানগণকে নিয়ত এক প্রদীপ দিবার যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তিনি দায়ূদের কুল বিনষ্ট করিতে চাহিলেন না।

গীতসংহিতা 89:34

আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার ওষ্ঠনির্গত বাক্য অন্যথা করিব না।

গীতসংহিতা 89:36

তাহার বংশ চিরকাল থাকিবে, তাহার সিংহাসন আমার সাক্ষাতে সূর্য্যের ন্যায় হইবে।

গীতসংহিতা 132:11

সদাপ্রভু দায়ূদের কাছে সত্যে শপথ করিয়াছেন, তিনি তাহা হইতে ফিরিবেন না, আমি তোমার তনুর ফল তোমার সিংহাসনে বসাইব।

গীতসংহিতা 132:17

আমি সেখানে দায়ূদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব; আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি।

যিশাইয় 9:6

কারণ একটী বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটী পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে; আর তাঁহারই স্কন্ধের উপরে কর্ত্তৃত্বভার থাকিবে, এবং তাঁহার নাম হইবে—‘আশ্চর্য্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ’।

যিশাইয় 55:3

কর্ণপাত কর, আমার নিকটে আইস; শ্রবণ কর, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে; আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব, দায়ূদের [প্রতি কৃত] অটল দয়া স্থির করিব।

যিশাইয় 66:22

কারণ আমি যে নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবী গঠন করিব, তাহা যেমন আমার সম্মুখে থাকিবে, তেমনি তোমাদের বংশ ও তোমাদের নাম থাকিবে, ইহা সদাপ্রভু কহেন।

যিরমিয় 33:18

আর নিত্য আমার সম্মুখে হোম উৎসর্গ, ভক্ষ্য-নৈবেদ্য দাহ ও বলিদান করিতে লেবীয় যাজকদের সম্পর্কীয় লোকের অভাব হইবে না।

দানিয়েল 7:14

আর তাঁহাকে কর্ত্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল; লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাঁহার সেবা করিতে হইবে; তাঁহার কর্ত্তৃত্ব অনন্তকালীন কর্ত্তৃত্ব, তাহা লোপ পাইবে না, এবং তাঁহার রাজ্য বিনষ্ট হইবে না।

মথি 24:35

আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনও হইবে না।

লূক 1:32

তিনি মহান্‌ হইবেন, আর তাঁহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে; আর প্রভু ঈশ্বর তাঁহার পিতা দায়ূদের সিংহাসন তাঁহাকে দিবেন;

লূক 1:69

আর আমাদের জন্য আপন দাস দায়ূদের কুলে পরিত্রাণের এক শৃঙ্গ উঠাইয়াছেন,

প্রকাশিত বাক্য 5:10

এবং আমাদের ঈশ্বরের উদ্দেশে তাহাদিগকে রাজ্য ও যাজক করিয়াছ; আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে।’

Interlinear

Choose Theme