Home Bibles যিরমিয় 32:2 · বাংলা বাইবেল
যিরমিয় 32:2 · বাংলা বাইবেল

সেই সময়ে বাবিল-রাজের সৈন্যসামন্ত যিরূশালেম অবরোধ করিতেছিল, এবং যিরমিয় ভাববাদী যিহূদার রাজবাটীস্থিত রক্ষীদের প্রাঙ্গণে বদ্ধ ছিলেন;

Cross references

২ রাজাবলি 25:1

পরে তাঁহার রাজত্বের নবম বৎসরে, দশম মাসে, মাসের দশম দিনে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর ও তাঁহার সমস্ত সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে আসিয়া শিবির স্থাপন করিলেন, ও তাহার বিরুদ্ধে চারিদিকে গড় গাঁথিলেন।

নেহেমিয়া 3:25

উষয়ের পুত্র পালল বঙ্কের সম্মুখে; রক্ষীদের প্রাঙ্গণের নিকটস্থ রাজার উচ্চতর বাটীর সমীপে বহির্বর্ত্তী দুর্গের সম্মুখে এবং তাহার পরে পরোশের পুত্র পদায় [মেরামৎ করিল]।

যিরমিয় 32:3

যেহেতু যিহূদা-রাজ সিদিকিয় তাঁহাকে অবরুদ্ধ করিয়াছিলেন, বলিয়াছিলেন, তুমি কেন ভাববাণী বলিয়া কহিতেছ, ‘সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই নগর বাবিল-রাজের হস্তে সমর্পণ করিব, এবং সে ইহা হস্তগত করিবে;

যিরমিয় 32:8

পরে সদাপ্রভুর বাক্যানুসারে আমার পিতৃব্যের পুত্র হনমেল রক্ষীদের প্রাঙ্গণে আমার নিকটে আসিয়া আমাকে কহিল, বিনয় করি, বিন্যামীন প্রদেশস্থ অনাথোতে আমার যে ক্ষেত্র আছে, তাহা তুমি ক্রয় কর; কেননা দায়াধিকার তোমার, এবং মুক্ত করিবার অধিকার তোমার; তুমি আপনার জন্য তাহা ক্রয় কর।

যিরমিয় 33:1

যে সময়ে যিরমিয় পূর্ব্ববৎ রক্ষীদের প্রাঙ্গণে রুদ্ধ ছিলেন, তৎকালে সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার তাঁহার নিকটে উপস্থিত হইল,

যিরমিয় 36:5

পরে যিরমিয় বারূককে আজ্ঞা করিলেন, বলিলেন, আমি রুদ্ধ আছি, সদাপ্রভুর গৃহে যাইতে পারি না।

যিরমিয় 37:4

সেই সময়ে যিরমিয় লোকদের মধ্যে যাতায়াত করিতেন, কারণ তৎকালে তিনি কারাগারে বদ্ধ হন নাই।

যিরমিয় 37:15

সেই অধ্যক্ষগণ যিরমিয়ের প্রতি ক্রুদ্ধ হইয়া তাঁহাকে প্রহার করিল, এবং যোনাথন লেখকের বাটীতে স্থিত কারাগারে রাখিল, কেননা তাহারা তাহাই কারাগার করিয়াছিল।

যিরমিয় 37:21

তখন লোকেরা সিদিকিয় রাজার আজ্ঞাতে যিরমিয়কে রক্ষীদের প্রাঙ্গণে রাখিল, এবং যে পর্য্যন্ত নগরের সমস্ত রুটী শেষ না হইল; সে পর্য্যন্ত প্রতিদিন রুটী-ওয়ালাদের পল্লী হইতে এক একখানা রুটী লইয়া তাঁহাকে দেওয়া যাইত। এই প্রকারে যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থাকিলেন।

যিরমিয় 38:6

তখন তাঁহারা যিরমিয়কে ধরিয়া রক্ষীদের প্রাঙ্গণে স্থিত রাজপুত্র মল্কিয়ের কূপমধ্যে ফেলিয়া দিল, রজ্জুতে করিয়া যিরমিয়কে নামাইয়া দিল; সেই কূপে জল ছিল না, কিন্তু পঙ্ক ছিল, এবং যিরমিয় পঙ্কে মগ্নপ্রায় হইলেন।

যিরমিয় 38:13

যিরমিয় তাহা করিলেন। আর উহারা ঐ রজ্জু ধরিয়া টানিয়া কূপ হইতে তাঁহাকে তুলিল; এবং যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থাকিলেন।

যিরমিয় 39:13

অতএব নবূষরদন রক্ষক-সেনাপতি, প্রধান নপুংসক নবূশস্‌বন ও প্রধান গণক নের্গল-শরেৎসর এবং বাবিল-রাজের সমস্ত প্রধানবর্গ

মথি 5:12

আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর; কারণ তোমাদের পূর্ব্বে যে ভাববাদিগণ ছিলেন, তাঁহাদিগকে তাহারা সেই মত তাড়না করিত।

Interlinear

Choose Theme