Home Bibles যিরমিয় 29:22 · বাংলা বাইবেল
যিরমিয় 29:22 · বাংলা বাইবেল

আর বাবিলে যিহূদার যত নির্ব্বাসিত লোক আছে, তাহাদের মধ্যে ঐ দুই ব্যক্তির উপলক্ষে এই অভিশাপের কথা প্রচলিত হইবে, ‘বাবিল-রাজ যে সিদিকিয়কে ও আহাবকে অগ্নিতে ভাজিয়াছিলেন, তাহাদের ন্যায় সদাপ্রভু তোমাকে করুন।’

Cross references

আদিপুস্তক 48:20

সেই দিন তিনি তাহাদিগকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, ইস্রায়েল তোমার নাম করিয়া আশীর্ব্বাদ করিবে, বলিবে, ঈশ্বর তোমাকে ইফ্রয়িমের ও মনঃশির তুল্য করুন। এইরূপে তিনি মনঃশি হইতে ইফ্রয়িমকে অগ্রগণ্য করিলেন।

রূথ 4:11

তাহাতে নগরদ্বারবর্ত্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গ কহিলেন, আমরা সাক্ষী হইলাম। যে স্ত্রী তোমার কুলে প্রবিষ্ট হইল, সদাপ্রভু তাহাকে রাহেল ও লেয়ার তুল্যা করুন, যে দুই জন ইস্রায়েলের কুল নির্ম্মাণ করিয়াছিলেন; আর ইফ্রাথায় তোমার ঐশ্বর্য্য ও বৈৎলেহমে তোমার সুখ্যাতি হউক।

যিশাইয় 65:15

আর তোমরা আমার মনোনীত লোকদের নিকটে তোমাদের নাম শাপাস্পদরূপে রাখিয়া যাইবে, এবং প্রভু সদাপ্রভু তোমাকে বধ করিবেন, আর তিনি আপন দাসদের অন্য নাম রাখিবেন।

দানিয়েল 3:6

যে কোন ব্যক্তি উপুড় হইয়া প্রণাম না করিবে, সে তদ্দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে।’

দানিয়েল 3:21

তখন ঐ পুরুষেরা আপন আপন জামা, আঙরাখা, পরিচ্ছদ প্রভৃতি বস্ত্রশুদ্ধ বদ্ধ হইলেন, এবং প্রজ্বলিত অগ্নিকুণ্ড-মধ্যে নিক্ষিপ্ত হইলেন।

১ করিন্থীয় 16:22

কোন ব্যক্তি যদি প্রভুকে ভাল না বাসে, তবে সে শাপগ্রস্ত হউক; মারাণ আথা [প্রভু আসিতেছেন]।

Interlinear

Choose Theme