Cross references
হে সদাপ্রভু, ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরূশালেমের দিন স্মরণ কর; তাহারা বলিয়াছিল, ‘উৎপাটন কর, উহার মূল পর্য্যন্ত উৎপাটন কর।’
মোয়াব বিষয়ক ভাববাণী। আহা, রাত্রির মধ্যে মোয়াবের আর নগর নষ্ট ও ধ্বংস হইল; আহা, রাত্রির মধ্যে মোয়াবের কীর নগর নষ্ট ও ধ্বংস হইল।
কেননা সদাপ্রভুর হস্ত এই পর্ব্বতে অধিষ্ঠিত থাকিবে; আর যেমন পোয়াল সারকুড়ের জলে পদতলে দলিত হয়, তেমনি মোয়াব স্বস্থানে দলিত হইবে।
হে জাতিগণ, নিকটে আসিয়া শুন; হে লোকবৃন্দ, অবধান কর; শুনুক পৃথিবী ও তথাকার সকলে, জগৎ ও তদুৎপন্ন সকল পদার্থ।
উনি কে, যিনি ইদোম হইতে আসিতেছেন, রক্তরঞ্জিত বস্ত্র পরিয়া বস্রা হইতে আসিতেছেন? উনি কে, যিনি আপন পরিচ্ছদে প্রতাপান্বিত, আপন শক্তির বাহুল্যে চলিয়া আসিতেছেন? ‘এ আমি, যিনি ধর্ম্মশীলতায় কথা বলেন, ও যিনি পরিত্রাণ করণে বলবান্।’
আমি মিসরকে, যিহূদাকে, ইদোমকে, অম্মোন-সন্তানগণকে, মোয়াবকে এবং প্রান্তরবাসী যাহারা আপনাদের কেশকোণ মুণ্ডন করিয়াছে, তাহাদের সকলকে [প্রতিফল দিব]; কেননা সমস্ত জাতি অচ্ছিন্নত্বক্, আর ইস্রায়েলের সমস্ত কুল হৃদয়ে অচ্ছিন্নত্বক্।
সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি কতিপয় বন্ধনী ও যোঁয়লি প্রস্তুত করিয়া আপন স্কন্ধে রাখ;
আর যে দূতগণ যিরূশালেমে যিহূদা-রাজ সিদিকিয়ের নিকটে আসিয়াছে, তাহাদের দ্বারা ইদোমের রাজার, মোয়াবের রাজার, অম্মোন-সন্তানগণের রাজার, সোরের রাজার ও সীদোনের রাজার নিকটে তাহা পাঠাও।
মোয়াবের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, হায় হায় নবো! উহা ত উচ্ছিন্ন হইল; কিরিয়াথয়িম লজ্জিত হইল, পরহস্তগত হইল, মিস্গব লজ্জিত হইল, উদ্বিগ্ন হইল।
অম্মোন-সন্তানগণের বিষয়। সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের কি পুত্র নাই? তাহার উত্তরাধিকারী কি কেহ নাই? তবে মিল্কম কেন গাদের ভূমি অধিকার করে, ও তাহার প্রজারা উহার নগরসমূহে বাস করে?
ইদোমের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৈমনে কি আর প্রজ্ঞা নাই? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণার লোপ হইয়াছে? তাহাদের জ্ঞান কি অন্তর্হিত হইয়াছে?
হে ঊষদেশ-নিবাসিনি ইদোম-কন্যে, তুমি আনন্দ কর ও পুলকিতা হও। তোমার নিকটেও সেই পানপাত্র আসিবে, তুমি মত্তা হইবে, উলঙ্গিনী হইবে।
আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
হে মনুষ্য-সন্তান, তুমি অম্মোন-সন্তানদের দিকে মুখ রাখ, ও তাহাদের বিরুদ্ধে ভাববাণী বল।
আর আমি মোয়াবকে বিচারসিদ্ধ দণ্ড দিব, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
সেই স্থানে ইদোম, তাহার রাজগণ ও তাহার সমস্ত অধ্যক্ষ আছে; পরাক্রান্ত হইলেও খড়্গনিহত লোকদের সহিত তাহাদিগকে রাখা গিয়াছে; তাহারা অচ্ছিন্নত্বক্ লোকদের সঙ্গে ও পাতালবাসীদের সঙ্গে শয়ন করিবে।
আরও সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
সদাপ্রভু এই কথা কহেন, ইদোমের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না; কেননা সে খড়্গহস্ত হইয়া আপন ভ্রাতাকে তাড়না করিয়াছিল, করুণার বিরুদ্ধাচরণ করিয়াছিল; তাহার ক্রোধ নিত্য বিদারণ করিত, তাহার কোপ নিরন্তর প্রস্তুত থাকিত;
ওবদিয়ের দর্শন। প্রভু সদাপ্রভু ইদোমের বিষয়ে এই কথা কহেন। আমরা সদাপ্রভুর নিকট হইতে বার্ত্তা শুনিয়াছি, এবং জাতিগণের কাছে এক দূত প্রেরিত হইয়াছে; তোমরা উঠ, চল, আমরা তাহার বিপক্ষে যুদ্ধ করণার্থে উঠিয়া যাই।
আর যাকোবের কুল অগ্নি ও যোষেফের কুল শিখা, আর এষৌর কুল নাড়াস্বরূপ হইবে; তাহাদের মধ্যে উহারা দাহ করিয়া তাহাদিগকে গ্রাস করিবে; তাহাতে এষৌর কুলে রক্ষাপ্রাপ্ত কেহ থাকিবে না, কারণ সদাপ্রভু ইহা বলিয়াছেন।
আমি মোয়াবের টিটকারি ও অম্মোন-সন্তানদের কটুকাটব্য শুনিয়াছি; তাহারা আমার প্রজাদিগকে টিটকারি দিয়াছে, আর তাহাদের সীমার প্রতিকূলে আপনাদিগকে বড় করিয়াছে।
আমি তোমাদিগকে প্রেম করিয়াছি, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তুমি আমাদিগকে প্রেম করিয়াছ? সদাপ্রভু কহেন, এষৌ কি যাকোবের ভ্রাতা নয়? তথাপি আমি যাকোবকে প্রেম করিয়াছি;