Home Bibles ☰ Books যিরমিয় 22:30 · বাংলা বাইবেল
যিরমিয় 22:30 · বাংলা বাইবেল

সদাপ্রভু এই কথা কহেন, এই ব্যক্তির বিষয়ে লিখ, এ নিঃসন্তান, এ পুরুষ জীবনকালে কৃতকার্য্য হইবে না; কারণ ইহার বংশের কোন ব্যক্তি কৃতকার্য্য হইবে না, দায়ূদের সিংহাসনে উপবেশন ও যিহূদার উপরে কর্ত্তৃত্ব করিবে না।

Cross references

১ ইতিহাস 3:16

এবং যিহোয়াকীমের পুত্র যিকনিয়, অপর পুত্র সিদিকিয়।

ইয়োব 18:19

স্বজাতীয়দের মধ্যে তাহার পুত্র কি পৌত্র থাকিবে না, তাহার প্রবাস-স্থানে কেহই অবশিষ্ট থাকিবে না,

গীতসংহিতা 94:20

দুষ্টতার সিংহাসন কি তোমার সখা হইতে পারে, যাহা বিধান দ্বারা উপদ্রব রচনা করে?

যিরমিয় 10:21

কেননা পালকগণ পশুবৎ হইয়াছে, সদাপ্রভুর কাছে অন্বেষণ করে নাই, এ জন্য বুদ্ধিপূর্ব্বক চলে নাই, তাহাদের সমস্ত পাল ছিন্নভিন্ন হইয়াছে। কোলাহলের রব!

যিরমিয় 36:30

অতএব যিহূদা-রাজ যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, দায়ূদের সিংহাসনে উপবেশন করিতে তাহার কেহ থাকিবে না, এবং তাহার শব দিবসে রৌদ্রে ও রাত্রিকালে হিমে নিক্ষিপ্ত হইয়া পতিত থাকিবে।

মথি 1:11

যোশিয়ের সন্তান যিকনিয় ও তাঁহার ভ্রাতৃগণ, বাবিলে নির্ব্বাসন কালে জাত।

লূক 1:32

তিনি মহান্‌ হইবেন, আর তাঁহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে; আর প্রভু ঈশ্বর তাঁহার পিতা দায়ূদের সিংহাসন তাঁহাকে দিবেন;

Interlinear

Choose Theme