Home Bibles যিরমিয় 22:11 · বাংলা বাইবেল
যিরমিয় 22:11 · বাংলা বাইবেল

বস্তুতঃ যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যে শল্লুম আপন পিতা যোশিয়ের পদে রাজত্ব করিয়াছিল ও এই স্থান হইতে চলিয়া গিয়াছে, তাহার বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, সে এই স্থানে আর ফিরিয়া আসিবে না;

Cross references

২ রাজাবলি 23:29

তাহার সময়ে মিসর-রাজ ফরৌণ-নখো অশূর-রাজের বিরুদ্ধে ফরাৎ নদীর দিকে যাত্রা করিলেন, আর যোশিয় রাজা তাঁহার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলেন; তাহাতে ফরৌণ-নখো তাঁহার দেখা পাইবামাত্র মগিদ্দোতে তাঁহাকে বধ করিলেন।

২ রাজাবলি 23:31

যিহোয়াহস তেইশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে তিন মাস রাজত্ব করেন; তাঁহার মাতার নাম হমূটল, তিনি লিব্‌না-নিবাসী যিরমিয়ের কন্যা।

২ রাজাবলি 23:34

পরে ফরৌণ-নখো যোশিয়ের পুত্র ইলিয়াকীমকে তাঁহার পিতা যোশিয়ের পদে রাজা করিয়া তাঁহার নাম পরিবর্ত্তন-পূর্ব্বক যিহোয়াকীম রাখিলেন, কিন্তু যিহোয়াহসকে লইয়া গেলেন; তাহাতে ইনি মিসর দেশে গিয়া সে স্থানে মরিলেন।

১ ইতিহাস 3:15

যোশিয়ের সন্তান—জ্যেষ্ঠ যোহানন, দ্বিতীয় যিহোয়াকীম, তৃতীয় সিদিকিয়, চতুর্থ শল্লুম;

২ ইতিহাস 28:12

তখন ইফ্রয়িম-সন্তানগণের মধ্যে কয়েক জন প্রধান লোক, অর্থাৎ যিহোহাননের পুত্র অসরিয়, মশিল্লেমোতের পুত্র বেরিখিয়, শল্লুমের পুত্র যিহিষ্কিয় ও হদ্‌লয়ের পুত্র অমাসা যুদ্ধযাত্রা হইতে প্রত্যাগত লোকদের বিপক্ষে উঠিলেন,

২ ইতিহাস 34:22

তখন হিল্কিয় ও রাজার [নিযুক্ত] ঐ লোকেরা বস্ত্রাগারের অধ্যক্ষ হস্রহের পৌত্র, তোখতের পুত্র শল্লুমের স্ত্রী হুল্‌দা ভাববাদিনীর নিকটে গেলেন; তিনি যিরূশালেমে, দ্বিতীয় বিভাগে, বাস করিতেছিলেন। পরে তাঁহারা ঐ ভাবের কথা তাঁহাকে কহিলেন।

২ ইতিহাস 36:1

পরে দেশের লোকেরা যোশিয়ের পুত্র যিহোয়াহসকে লইয়া তাঁহার পিতার পদে যিরূশালেমে তাঁহাকে রাজা করিল।

২ ইতিহাস 36:4

আর মিসর-রাজ তাঁহার ভ্রাতা ইলীয়াকীমকে যিহূদা ও যিরূশালেমের উপরে রাজা করিলেন এবং তাঁহার নাম পরিবর্ত্তন করিয়া যিহোয়াকীম রাখিলেন; আর নখো তাঁহার ভ্রাতা যোয়াহসকে ধরিয়া মিসরে লইয়া গেলেন।

যিরমিয় 22:27

কিন্তু যে দেশে ফিরিয়া আসিতে তাহাদের প্রাণ আকাঙ্ক্ষা করে, তথায় তাহারা ফিরিয়া আসিতে পারিবে না।

Interlinear

Choose Theme