Home Bibles যিরমিয় 19:14 · বাংলা বাইবেল
যিরমিয় 19:14 · বাংলা বাইবেল

পরে সদাপ্রভু যিরমিয়কে ভাববাণী বলিবার নিমিত্ত যেখানে পাঠাইয়াছিলেন, তিনি সেই তোফৎ হইতে আসিয়া সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাঁড়াইয়া সমস্ত লোককে কহিলেন,

Cross references

২ ইতিহাস 20:5

পরে যিহোশাফট সদাপ্রভুর গৃহে নূতন প্রাঙ্গণের সম্মুখে যিহূদার ও যিরূশালেমের সমাজের মধ্যে দাঁড়াইলেন,

২ ইতিহাস 24:20

পরে ঈশ্বরের আত্মা যিহোয়াদা যাজকের পুত্র সখরিয়ে আবেশ করাতে তিনি লোকদের হইতে উচ্চস্থানে দাঁড়াইয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বর এই কথা কহেন, তোমরা কেন সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিতেছ? ইহাতে কৃতকার্য্য হইবে না। তোমরা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছ, তিনিও তোমাদিগকে ত্যাগ করিলেন।

যিরমিয় 17:19

সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, যিহূদার রাজগণ যে দ্বার দিয়া ভিতরে আইসে ও বাহিরে যায়, তুমি জনসাধারণের সেই দ্বারে ও যিরূশালেমের সকল দ্বারে গিয়া দাঁড়াও;

যিরমিয় 19:2

আর খর্পর দ্বারের প্রবেশ-স্থানের নিকটে হিন্নোম-সন্তানের যে উপত্যকা আছে, সেই স্থানে গমন কর; পরে আমি তোমাকে যে কথা বলিব, তাহা সেই স্থানে প্রচার কর।

যিরমিয় 25:2

যিরমিয় ভাববাদী যিহূদার সমস্ত লোকের ও যিরূশালেম-নিবাসী সকলের নিকটে তাহা প্রচার করিয়া কহিলেন,

যিরমিয় 26:2

সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাঁড়াও, এবং সদাপ্রভুর গৃহে প্রণিপাত করণার্থে আগত যিহূদার সমস্ত নগরবাসীদিগকে যে সকল কথা বলিতে আমি তোমাকে আজ্ঞা করি, সে সমস্ত তাহাদিগকে বল, এক কথাও চাপিয়া রাখিও না।

যিরমিয় 28:5

তখন যিরমিয় ভাববাদী যাজকদের সাক্ষাতে, এবং সদাপ্রভুর গৃহে দণ্ডায়মান প্রজাসমূহের সাক্ষাতে হনানিয় ভাববাদীর সহিত কথা বলিলেন,

লূক 21:37

আর তিনি প্রতিদিন ধর্ম্মধামে উপদেশ দিতেন, এবং প্রতিরাত্রে বাহিরে গিয়া জৈতুন নামক পর্ব্বতে অবস্থিতি করিতেন।

প্রেরিতদের কার্য 5:20

ধর্ম্মধামে দাঁড়াইয়া লোকদিগকে এই জীবনের সমস্ত কথা বল।

Interlinear

Choose Theme