Home Bibles যিরমিয় 18:9 · বাংলা বাইবেল
যিরমিয় 18:9 · বাংলা বাইবেল

আর যখন আমি কোন জাতির কিম্বা রাজ্যের বিষয়ে গাঁথিয়া তুলিবার ও রোপন করিবার কথা বলি,

Cross references

উপদেশক 3:2

রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল;

যিরমিয় 1:10

দেখ, উৎপাটন, ভঙ্গ, বিনাশ ও নিপাত করিবার নিমিত্ত, পত্তন ও রোপন করিবার নিমিত্ত, আমি জাতিগণের উপরে ও রাজ্য সকলের উপরে আজ তোমাকে নিযুক্ত করিলাম।

যিরমিয় 11:17

বাস্তবিক বাহিনীগণের সদাপ্রভু, যিনি তোমাকে রোপন করিয়াছিলেন, তিনি তোমার বিরুদ্ধে অমঙ্গলের কথা বলিয়াছেন, ‘ইস্রায়েল-কুলের ও যিহূদা-কুলের দুষ্টতা ইহার কারণ; তাহারা বালের কাছে ধূপদাহ করিয়া আমাকে অসন্তুষ্ট করাতে আপনাদের প্রতি আপনারাই তাহার ফল বর্ত্তাইয়াছে।’

যিরমিয় 30:18

সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যাকোবের তাম্বু সকলের বন্দি-দশা ফিরাইব, ও তাহার আবাস সকলের প্রতি করুণা করিব; তাহাতে নগর আপন উপপর্ব্বতের উপরে নির্ম্মিত হইবে, ও রাজপুরীতে রীতিমত মানুষের বসতি হইবে।

যিরমিয় 31:4

হে কুমারি ইস্রায়েল, আমি তোমাকে পুনর্ব্বার গাঁথিয়া তুলিব, তুমি গাঁথা যাইবে, তুমি পুনর্ব্বার আপন তবলে বিভূষিতা হইবে, এবং আনন্দকারীদের শ্রেণীতে নৃত্য করিতে করিতে গমন করিবে।

যিরমিয় 31:28

আর যেমন আমি তাহাদের উন্মূলন, উৎপাটন, নিপাত, বিনাশ ও অমঙ্গল করিতে জাগরূক ছিলাম, তেমনি তাহাদিগকে গাঁথিতে ও রোপন করিতেও জাগরূক হইব, ইহা সদাপ্রভু বলেন।

যিরমিয় 31:38

সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে হননেলের দুর্গ অবধি কোণের দ্বার পর্য্যন্ত নগরটী সদাপ্রভুর উদ্দেশে নির্ম্মিত হইবে;

যিরমিয় 32:41

আমি তাহাদের মঙ্গলার্থে তাহাদের বিষয়ে আনন্দ করিব, এবং সত্যরূপে সর্ব্বান্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহাদিগকে এই দেশে রোপন করিব।

আমোস 9:11

সেই দিন আমি দায়ূদের পতিত কুটীর উত্থাপন করিব, তাহার ফাটা বুজাইয়া দিব, ও উৎপাটিত স্থান সকল উঠাইব, এবং পূর্ব্বকালের ন্যায় তাহা নির্ম্মাণ করিব;

Interlinear

Choose Theme