Home Bibles যিরমিয় 17:20 · বাংলা বাইবেল
যিরমিয় 17:20 · বাংলা বাইবেল

আর তাহাদিগকে বল, হে যিহূদার রাজগণ, হে সমস্ত যিহূদা, হে সমস্ত যিরূশালেম-নিবাসী, তোমরা যত লোক এই সকল দ্বার দিয়া ভিতরে আসিয়া থাক, সকলে সদাপ্রভুর বাক্য শুন।

Cross references

গীতসংহিতা 49:1

হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ কর; জগন্নিবাসিগণ সকলে, কর্ণপাত কর।

যিরমিয় 13:18

তুমি রাজাকে ও মাতারাণীকে বল, তোমরা অবনত হও, বস, কেননা তোমাদের উষ্ণীষ, তোমাদের চারু মুকুট খসিয়া পড়িল।

যিরমিয় 19:3

এই কথা বল, হে যিহূদার রাজগণ, হে যিরূশালেম-নিবাসিগণ, সদাপ্রভুর বাক্য শুন; বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি এই স্থানের প্রতি এমন অমঙ্গল ঘটাইব যে, তাহা যে শুনিবে, তাহার কর্ণ শিহরিয়া উঠিবে।

যিরমিয় 22:2

‘তুমি বল, হে দায়ূদের সিংহাসনে উপবিষ্ট যিহূদা-রাজ, তুমি, তোমার দাসগণ ও এই সকল দ্বার দিয়া প্রবেশকারী তোমার প্রজাগণ, সদাপ্রভুর বাক্য শুন।

ইজেকিয়েল 2:7

তুমি তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও, তাহারা শুনুক বা না শুনুক; তাহারা ত অত্যন্ত বিদ্রোহী।

ইজেকিয়েল 3:17

হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে ইস্রায়েল-কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম; তুমি আমার মুখে কথা শুনিবে, এবং আমার নামে তাহাদিগকে চেতনা দিবে।

হোশেয় 5:1

হে যাজকগণ, এই কথা শুন; হে ইস্রায়েল-কুল, অবধান কর; হে রাজকুল, কর্ণপাত কর, কারণ তোমাদেরই বিচার হইতেছে; কেননা তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও তাবোরে বিস্তৃত জালস্বরূপ হইয়াছ।

আমোস 4:1

হে শমরিয়ার গিরিবিহারিণী বাশনের গাভী সকল, এই বাক্য শুন; তোমরা দীনহীন লোকদের প্রতি উপদ্রব করিতেছ, দরিদ্রগণকে চূর্ণ করিতেছ, এবং আপনাদের কর্ত্তাদিগকে বলিতেছ, আন, আমরা পান করি।

মীখা 3:1

আর আমি বলিলাম, শুন দেখি, হে যাকোবের প্রধানবর্গ ও ইস্রায়েল-কুলের অধ্যক্ষগণ, ন্যায়বিচার জ্ঞাত হওয়া কি তোমাদের উচিত নয়?

প্রকাশিত বাক্য 2:29

যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন।

Interlinear

Choose Theme