আমার যাতনা নিত্যস্থায়ী ও আমার ক্ষত অপ্রতিকার্য্য কেন? তাহা চিকিৎসা অগ্রাহ্য করিতেছে। তুমি কি আমার কাছে মিথ্যা স্রোতের ও অস্থায়ী জলের ন্যায় হইবে?
Cross references
আমার ভ্রাতৃগণ স্রোতের ন্যায় বিশ্বাসঘাতক, তাহারা স্রোতমার্গস্থ প্রণালীর ন্যায় চঞ্চল।
সমুদ্র হইতে জল চলিয়া যায়, নদী শুষ্ক হইয়া মরিয়া যায়;
আমি ন্যায়বান হইলেও মিথ্যাবাদী গণিত, বিনা দোষে আমি দারুণ আহত হইয়াছি।
আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে; আর, তুমি হে সদাপ্রভু, আর কত কাল?
কত কাল, সদাপ্রভু, আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে? কত কাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে?
আর দেখ, আমি অদ্য সমগ্র দেশের বিরুদ্ধে, যিহূদার রাজগণের, তাহার অধ্যক্ষবর্গের, তাহার যাজকগণের ও দেশের লোকসাধারণের বিরুদ্ধে তোমাকে দৃঢ় নগর, লৌহস্তম্ভ ও পিত্তল-প্রাচীরস্বরূপ করিলাম।
তাহাদের প্রধানেরা আপন আপন অধীনদিগকে জলের জন্য পাঠায়; তাহারা গর্ত্ত সকলের নিকটে আসিয়া কিছুমাত্র জল পায় না, শূন্য পাত্র হস্তে করিয়া ফিরিয়া যায়; তাহারা লজ্জিত ও বিষণ্ণ হইয়া মস্তক ঢাকিয়া রাখে।
তুমি কি যিহূদাকে নিতান্তই অগ্রাহ্য করিয়াছ? তোমার প্রাণ কি সিয়োনকে ঘৃণা করিয়াছে? তুমি আমাদিগকে কেন এমন আঘাত করিলে যে, আমাদের আরোগ্য হয় না? আমরা শান্তির অপেক্ষা করিলাম, কিছুই মঙ্গল হইল না; আরোগ্যকালের অপেক্ষা করিলাম, আর দেখ, উদ্বেগ!
হে সদাপ্রভু, তুমি আমাকে প্ররোচনা করিলে আমি প্ররোচিত হইলাম; তুমি আমা হইতে বলবান্, তুমি প্রবল হইয়াছ। আমি সমস্ত দিন উপহাসের পাত্র হইয়াছি, সকলেই আমাকে ঠাট্টা করে।
লজ্জায় জীবন কাটাইবার জন্য আমি কষ্ট ও খেদ দেখিতে কেন গর্ভ হইতে নির্গত হইলাম?
কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমার ভঙ্গ অপ্রতিকার্য্য ও তোমার ক্ষত ব্যথাজনক।
তোমার ভঙ্গ প্রযুক্ত কেন ক্রন্দন কর? তোমার বেদনা অপ্রতিকার্য্য; তোমার অপরাধ বহুল, তোমার পাপ প্রবল, এই জন্য আমি তোমার প্রতি এই সকল করিয়াছি।
আমি সেই ব্যক্তি, যে তাঁহার ক্রোধের দণ্ডঘটিত দুঃখ দেখিয়াছে।
কেননা তাহার ক্ষত অচিকিৎস্য; হাঁ, তাহা যিহূদা পর্য্যন্ত উপস্থিত; আমার জাতির পুরদ্বার পর্য্যন্ত, যিরূশালেম পর্য্যন্ত উপস্থিত।